Wednesday, June 24, 2026

ফের আইপিএলে ফিরে এসে কী বার্তা দিলেন সঞ্জীব গোয়েঙ্কা?

Date:

Share post:

জল্পনার অবসান। সোমবারই আইপিএলের ( Ipl) দুই নতুন ফ্র‍্যাঞ্চাইজির কর্ণধার এবং দলের নাম জানা যায়। সোমবার দুবাইয়ে শুরু হয় আইপিএলের দুই নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য বিডিং। আর সেই বিডিংয়ে রেকর্ড অর্থে ৭০৯০ কোটি টাকায় লখনউ শহরের ফ্র্যাঞ্চাইজির মালিক হয় আরপিএসজি ভেঞ্চার্স – সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ। এর ফলে আবারও আইপিএলের মঞ্চে ফিরলেন সঞ্জীব গোয়েঙ্কা।

আইএসএলের পর এবার আইপিএলের দলও কিনে নিলেন সঞ্জীব গোয়েঙ্কা। আইপিএলে যাত্রা শুরু করে আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান বলেন, ভালো দল গড়ে ভালো পারফরম্যান্স করাই লক্ষ‍্য আমাদের।

এদিন এক সাক্ষাৎকারে সঞ্জীব গোয়েঙ্কা বলেন,” খুব ভালো লাগছে আইপিএলে ফিরে এসে। এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হল ভালো একটি দল তৈরি করা। লক্ষ‍্য থাকবে ভালো পারফরম্যান্স করার। ভালো দল গড়তে যা যা প্রয়োজন তাই তাই করব। আশা করি ভালো দল গড়ব আমারা।”

এরপাশাপাশি সঞ্জীব গোয়েঙ্কা আরও বলেন,”আমরা বিশ্বাস করি এর মূল‍্য আগামী দিনে আরও বাড়বে। সত‍্যি বলতে আমি অনেকদিন ধরেই আগ্রহী ছিলাম আইপিএলে যাত্রা শুরুকরার জন‍্য। যখন সুযোগ এসে তখন তা তুলে নিলাম। আইপিএল বেশ কিছু বড় ব্র‍্যান্ড তৈরি করেছে।”

আরও পড়ুন:সুস্থ হার্দিক, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচে পাওয়া যাবে এই অলরাউন্ডারকে : সূত্র

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...