Friday, April 3, 2026

খেলরত্ন পুরস্কারের জন‍্য মনোনীত হলেন নীরজ ও সুনীল-সহ মোট ১১ জন ভারতীয় ক্রীড়াবিদ

Date:

Share post:

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন (Khel Ratna) পুরস্কারের জন্য মোট ১১ জন ক্রীড়াবিদের নাম সুপারিশ করল ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি। দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) ঐতিহাসিক সোনাজয়ী নীরজ চোপড়া ( Neeraj Chopra)। বুধবার এই খবর প্রকাশ্যে এসেছে। তবে শুধু নীরজ একা নন, খেলরত্ন পুরস্কারের দৌড়ে রয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী-সহ মোট ১১ জন ভারতীয় ক্রীড়াবিদ।

এই তালিকায় রয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের টেস্ট এবং ওয়ান ডে ক্যাপ্টেন মিতালি রাজ, টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় পুরুষ হকি দলের গোলরক্ষক পি  আর শ্রীজেশ, কুস্তিগীর রবি দাহিয়া, যিনি টোকিও অলিম্পিকে ৫৭ কেজি বিভাগে রুপো জিতেছিলেন। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী মহিলা বক্সার লভলিনা বরগোহাঁই, ব্যাডমিন্টন খেলোয়াড় প্রমোদ ভগত, জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিল, শুটার অবনী লেখারা, ব্যাডমিন্টন খেলোয়াড় কৃষ্ণা নাগর এবং শুটার এম নারওয়াল।

প্রসঙ্গত, জ্যাভলিন থ্রোয়ার নীরজ অলিম্পিকের ইতিহাসে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের আসর থেকে পদক জিতে দেশকে গর্বিত করেছেন। পাশাপাশি ৩৭ বছর বয়সেও জাতীয় দলের জার্সিতে নিয়মিত গোল করে চলেছেন সুনীল। ভারতের হয়ে ১২৫ ম্যাচে তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৮০ গোল। ফুটবল সম্রাট পেলের (৭৭টি) আন্তর্জাতিক গোলের সংখ্যাকে টপকে গিয়েছেন সুনীল। তাঁর এবং লিওনেল মেসির আন্তর্জাতিক গোল এখন সমান সমান।

আরও পড়ুন:বিতর্কে জড়ালেন শোয়েব আখতার, টিভি চ্যানেলের অনুষ্ঠান চলাকালীনই আসন ছেড়ে উঠে গেলেন তিনি

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...