Wednesday, June 24, 2026

বিতর্কে জড়ালেন শোয়েব আখতার, টিভি চ্যানেলের অনুষ্ঠান চলাকালীনই আসন ছেড়ে উঠে গেলেন তিনি

Date:

Share post:

বড়সড় বিতর্কে জড়ালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhtar)। পাকিস্তানের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠান চলাকালীনই আসন ছেড়ে উঠে যান তিনি। শুধু তাই নয়, তারপরে সেই চ্যানেলের ক্রিকেট বিশেষজ্ঞের পদ থেকেও ইস্তফা দেন শোয়েব। এই নিয়ে শোয়েব আখতারের দাবি করেন, সেই অনুষ্ঠানে তাঁকে অপমান করেছেন অনুষ্ঠানের সঞ্চালক।

এই শোয়েবের একটি ভিডিও পোস্ট করে শোয়েব বলেন,”ভিভ রিচার্ডস এবং ডেভিড গাওয়ার আমার সামনে বসে। লক্ষ লক্ষ মানুষ দেখছে। আমি সঞ্চালককে বললাম যে মজা করে কথা বলেছি। উনিও যাতে ক্ষমা চেয়ে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যান সেই অনুরোধ করেছিলাম। কিন্তু উনি কিছুই করতে চাননি। তাই আমার কাছে কোনও বিকল্প ছিল না অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাওয়া ছাড়া।”

ঘটনার সূত্রপাত, মঙ্গলবার নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচের পর ওই চ্যানেলের বিশেষজ্ঞ হিসেবে বসেছিলেন শোয়েব। সঙ্গে ছিলেন প্রাক্তন ক্রিকেটার স্যর ভিভি রিচার্ডস, ডেভিড গাওয়ার, রশিদ লতিফ, উমর গুল, আকিব জাভেদরা। এমন সময় কোনও একটি বিষয় নিয়ে সঞ্চালকের সঙ্গে বিরোধ হয় শোয়েবের। তখনই নওমান তাঁকে উঠে চলে যেতে বলেন। শোয়েবও একটি বাক্য ব্যয় না করে অনুষ্ঠান ছেড়ে উঠে যান।

আরও পড়ুন:আইসিসি টি-২০ ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এ পতন বিরাটের, অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে শাকিব

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...