Thursday, June 25, 2026

অল্প হলেও ফের দেশজুড়ে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ

Date:

Share post:

উৎসবের মরশুমে ফের দেশজুড়ে সামান্য হলেও বাড়ছে করোনা সংক্রমণ। গতকাল মঙ্গলবারে গত ৮ মাসে সর্বনিম্ন সংক্রমণের পর নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩,৪৫১ জন। মৃত্যু হয়েছে ৫৮৫ জনের। করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪,০২১ জন। আজ, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য দেওয়া হয়েছে।

 

সব মিলিয়ে বর্তমানে দেশে মোট করোনার আক্রান্তের সংখ্য‌া ৩,৪২,১৫,৬৫৩। এখনও পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৬২, ৬৬১। যা গত ২৪২ দিনে সর্বনিম্ন বলেই জানানো হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,৫৫,৬৫৩ জন। অন্যদিকে, এ পর্যন্ত গোটা দেশে মোট ১০৩৫৩২৫৫৭৭ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। তার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই হয়েছে ৫৫,৮৯,১২৪।

advt 19

 

 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...