Thursday, June 25, 2026

আমিরশাহির বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ভারতীয় কোচ ইগর স্টিমাচ

Date:

Share post:

বুধবার অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের (AFCU23)দ্বিতীয় ম‍্যাচে নামছে ভারত ( India)। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। প্রথম ম‍্যাচের মতন দ্বিতীয় ম‍্যাচেও জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ইগর স্টিমাচের দল।

প্রথম ম্যাচে ফিফা র‍্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকা ওমানকে ২-১ গোলে হারিয়ে উজ্জীবিত ভারতের তরুণ তুর্কিরা। বুধবার দ্বিতীয় ম্যাচে ইগর স্টিমাচের শিষ্যদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। যারা আবার নিজেদের প্রথম ম্যাচে কিছুটা অপ্রত্যাশিত ভাবে কিরঘিজস্তানের কাছে হেরে গিয়েছে।

বুধবারের ম্যাচটা জিততে পারলে পরবর্তী পর্বের দিকে এক ধাপ এগিয়ে যাবেন রহিম আলিরা। তবে কাজটা কঠিন। একে তো আমিরশাহি ফিফা র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। তার ওপরে চলতি বছরের মার্চে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে সুনীল ছেত্রীরা ০-৬ গোলে হেরে গিয়েছিলেন আমিরশাহির বিরুদ্ধে। এবার দাদাদের সেই হারের বদলা ভাইরা নিতে পারেন কি না, সেটাই দেখার। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সতীর্থদের সতর্ক করছেন ভারতীয় গোলরক্ষক ধীরাজ সিং। তাঁর সাফ কথা, ‘‘প্রথম ম্যাচে আমরা দারুণ খেলেছি। তাই বলে আত্মতুষ্ট হলে চলবে না। কাল নতুন দিন। নতুন ম্যাচ।’’ ধীরাজের বাড়তি সংযোজন, ‘‘আমিরশাহি কঠিন প্রতিপক্ষ। তাই আমাদের সতর্ক থাকতে হবে। মাঠে নেমে আবেগ নিয়ন্ত্রণে রেখে নিজেদের সেরাটা দিতে হবে।’’

ওমানের বিরুদ্ধে প্রথমার্ধেই দু’গোলে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু ম্যাচের শেষ দিকে হঠাৎ করে একটি গোল হজম করে চাপে পড়ে গিয়েছিল। ধীরাজ তাই বলছেন, ‘‘আমাদের চার ডিফেন্ডার প্রথম ম্যাচে খুব ভাল খেলেছে। ওরা প্রায় প্রতিটি ট্যাকল এবং এরিয়াল বল জিতেছিল। ফলে আমার কাজ অনেকটাই সহজ হয়ে যায়। কিন্তু শেষ পাঁচ মিনিটে আমাদের মনঃসংযোগের অভাবে ওমান গোল করে বসেছিল। তাই ম্যাচের শেষ মিনিট পর্যন্ত ফোকাস ধরে রাখাটা জরুরি। এই ভুল আমিরশাহির বিরুদ্ধে করা চলবে না।’’ তবে কঠিন ম্যাচ হলেও জয়ের ছন্দ বজায় রাখতে মরিয়া দেখাচ্ছে ধীরাজদের।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...