Friday, April 3, 2026

উদ্বেগ বাড়িয়ে ফের এক হাজার ছুঁইছুঁই রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ!

Date:

Share post:

দুর্গোৎসবের পর থেকেই ফের চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে এবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা পৌঁছে গেল হাজারের দোরগোড়ায়।

বুধবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭৬ জন। যা গতকালের চেয়ে অনেকটাই বেশি। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ৭ হাজার ৯৭৩। এই একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮৩৭ জন।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৭২ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। তবে উদ্বেগ বাড়িয়ে একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে জলপাইগুড়িতে। সেথানে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৫।

আরও পড়ুন- আগরতলায় তৃণমূল ভোট লড়ছে পুরসভায় বোর্ড গঠন করতে: প্রচারে আত্মবিশ্বাসী কুণাল

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...