Friday, June 26, 2026

ভারত-পাকিস্তান ম‍্যাচের পর টুইট যুদ্ধে হরভজন-আমির, যা নিয়ে তোলপাড় নেট দুনিয়া

Date:

Share post:

গত রবিবার টি-২০ বিশ্বকাপে ( T-20 World cup) ভারতকে ( India) হারিয়েছে পাকিস্তান (Pakistan) । ১০ উইকেটে বিরাট বাহিনীকে হারিয়ে ২৯ বছরের রেকর্ড ভেঙে দেয় বাবর আজমের দল। এরপরই পাকিস্তানে প্রাক্তন ক্রিকেটার থেকে সমর্থক, উচ্ছাসে ভেসে ওঠেন তারা।

আর এমন অবস্থায় মঙ্গলবার রাতে হঠাতই ভারত ও পাকিস্তানের দুই প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং ও মহম্মদ আমিরের মধ্যে সোশ্যাল মিডিয়ায় লেগে গেল টুইট যুদ্ধ। সোশ্যাল মিডিয়ায় এই দুই তারকার মধ্যেকার টুইট যুদ্ধ দেখে হতবাক গোটা ক্রিকেট বিশ্ব।

ঘটনার সূত্রপাত ভারত-পাকিস্তান ম‍্যাচের পর হঠাৎই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আমির হরভজন সিংকে উদ্দেশ‍্য করে লেখেন ভারত-পাকিস্তান ম‍্যাচের পর হরভজন কোন টিভি ভেঙেছেন কি না? এর একদিন পরই পাল্টা দেন হরভজন। ভাজ্জি টুইটারে আমিরকে মনে করিয়ে দেন আমিরের বলে কিভাবে ছয় মেরে ম‍্যাচ জিতেয়েছেন। এরপরই আবার আমির বলেন শাহিদ আফ্রিদি হরভজন সিংকে পরপর চার বলে চার মেরেছিলেন। এরও পাল্টা দেন ভাজ্জু পা। ভাজ্জি মহম্মদ আমিরকে স্মরণ করিয়ে দেন  লর্ডসে মহম্মদ আমিরের সেই নো বল।

 

একনজরে দেখে নিন সেই টুইট যুদ্ধ

আরও পুড়ন:চোটের কারণে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের বোলার মহম্মদ সইফুদ্দিন

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...