Thursday, June 25, 2026

প্রয়াত শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যর স্ত্রী

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন পুরমন্ত্রী তথা শিলিগুড়ির ভূতপূর্ব মেয়র অশোক ভট্টাচার্যর স্ত্রী রত্না ভট্টাচার্য। বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ১৫ দিন আগে অসুস্থ হয়ে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দিন সাতেক আগে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতায় নিয়ে আসা হয়। রত্নাদেবী সিপিএমের পার্টি সদস্য ছিলেন। ৪১ বছর আগে অশোকবাবুর সঙ্গে তাঁর বিয়ে হয়। অশোকবাবু দীর্ঘদিন মন্ত্রী থাকাকালীন রত্নাদেবীকে অতি সাধারণ জীবনযাপন করতে দেখেছেন শিলিগুড়িবাসী। তিনি সরকারি চাকরি করতেন। বরাবর রিকশা করেই অফিস যাতায়াত করতেন। কয়েক বছর আগে অবসর নেওয়ার পরে বাড়িতেই থাকতেন।

advt 19

 

 

Related articles

ঘণ্টা খানেকের বৃষ্টিতেই বেহাল কলকাতা! জল থৈ থৈ রাস্তা থেকে হাসপাতাল

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। মাত্র এক ঘণ্টার ঝড় বৃষ্টিতেই (Storm and Rain) শহরের একাধিক রাস্তা থেকে হাসপাতাল...

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...