Thursday, June 4, 2026

স্বামীর ৪৭ লাখ টাকা নিয়ে অটোচালকের সঙ্গে পালালেন কোটিপতির স্ত্রী

Date:

Share post:

এ যেন সিনেমাকেও হার মানাবে! কোটিপতি কোটিপতি স্বামীর বাড়ি থেকে ৪৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে অটোচালকের সঙ্গে পালিয়ে গেলেন বউ। অবিশ্বাস্য হলেও এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে।

ঠিক কী হয়েছে? বাড়ি থেকে স্ত্রী হঠাৎই নিখোঁজ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন স্বামী। এরপর যা ঘটল তাাতে চোখ কপালে ওঠার উপক্রম। স্ত্রী পালিয়েছেন। তাও আবার কার সাথে? তাঁর থেকে ১৩ বছরের ছোটো এক অটোচালকের সাথে। শুধু পালিয়েই যাননি। সঙ্গে নিয়ে গেছেন বাড়িতে তাঁর স্বামীর রাখা নগদ ৪৭ লক্ষ টাকা!

পুলিশ সূত্রে খবর, মহিলার স্বামী একজন ব্যবসায়ী। ইন্দোরে ওই ব্যবসায়ীর কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে। গত ১৩ অক্টোবর থেকে নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী। ১৩ অক্টোবর রাতে বাড়ি না ফেরায় ওই ব্যবসায়ী থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে পুলিশ জানতে পারে, পলাতক ওই অটোচালকের নাম ইমরান। অটোচালক ওই মহিলার থেকে ১৩ বছরের ছোটো। ইতিমধ্যে পুলিশ অটোচালকের এক বন্ধুর বাড়িতেও হানা দিয়েছে। সেখান থেকে ৩৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। যদিও এখনও অটোচালক ও ওই মহিলার খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন- আলাপনকে খুনের হুমকি দিয়ে স্পিড পোস্টে চিঠি তাঁর স্ত্রীকে

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...