Saturday, April 4, 2026

বৃহস্পতিবার রাত থেকে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়ায়

Date:

Share post:

জল সরবরাহের পাইপলাইন ফেটে বিপত্তি৷ এই কারণে আজ বৃহস্পতিবার রাত ৭টা থেকে পরিশোধিত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়ায়৷ বুধবারই বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দিয়েছে হাওড়া পুরসভা কর্তৃপক্ষ৷
জানা গিয়েছে, ১৫৭৫ মিমি ব্যাসার্ধের প্রধান পাইপ লাইন আজ মেরামত করা হবে৷ এ কারণে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত পরিশোধিত পানীয় জল পরিষেবা বন্ধ রাখা হবে৷ রাতের মধ্যেই গোটা কাজ সম্পন্ন করা যাবে বলে মনে করা হচ্ছে৷ সেজন্য সমস্ত রকম প্রস্তুতিও নেওয়া হয়েছে৷ শুক্রবার সকাল থেকে আগের নিয়মে নির্দিষ্ট সময়ে আবার হাওড়া পুরসভা এলাকায় পানীয় জল পাওয়া যাবে৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...