Wednesday, June 24, 2026

বলেন কি সাংসদ? মাদক মানুষের জীবনে অত্যন্ত জরুরি!

Date:

Share post:

আমাদের জীবনে মাদক (drug) জরুরি। নির্দিষ্ট মাত্রায় তা নেওয়া উচিত। কর চাপিয়ে গুটখা (Gutkha), পান মশলা কিংবা তামাকজাত (Tobacco) দ্রব্য বিক্রিতে অনুমতি দেওয়া উচিত্‍। আরিয়ান খানকে নিয়ে যখন দেশ তোলপাড়, তখন কে এমন বিস্ফোরক কথা বললেন?

বলছেন দেশের একজন সাংসদ (MP)! ঠিক তাই। তিনি বিশিষ্ট আইনজীবী কেটিএস তুলসি। আর তাই তাঁর কথায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখানেই শেষ নয়, কেটিএস তুলসি (KTS Tulsi) বলেছেন, মাদক প্রত্যেকের দৈনন্দিন জীবনেরই একটি অংশ। ড্রাগ যন্ত্রণা লাখব করে। গুটখা, তামাকও শরীরের ক্ষতি করে। যদি ট্যাক্স দিলে এগুলো খাওয়ার অনুমতি মেলে তাহলে মাদক নয় কেন? ট্যাক্স নিয়ে মাদক বিক্রির অনুমতি রয়েছে। বহুক্ষেত্রে ওষুধের মাধ্যমে ড্রাগ নেওয়া হয়। যদি এটা প্রয়োজনীয় হয়, তাহলে এটার ব্যবহারে কেন অনুমোদন মিলবে না! এনডিপিএস আইন (Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985) ফের সংশোধন করে এই নিয়ম চালু করা উচিত্‍। নইলে বহু মানুষের কাছে এই নিয়ম অত্যাচার হয়ে দাঁড়াবে।

 

এ রাজ্যে ফের এক বছরের জন্য গুটখা এবং তামাকজাত পান মশলার বিক্রি নিষিদ্ধ করেছে স্বাস্থ্য দফতর। নেশায় বাড়ছে মৃত্যু, বাড়ছে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ। রাজ্যে তাই গুটখা ও পান মশলার উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও একবছর বাড়িয়েছে স্বাস্থ্য দফতর। ৭ নভেম্বর থেকে এক বছরের জন্য গুটখা ও তামাকজাত পান মশলার উত্‍পাদন, মজুত, বিক্রি বা বণ্টন নিষিদ্ধ করেছে স্বাস্থ্য দফতরের কমিশনার অফ ফুড সেফটি।

 

নির্দেশিকায় বলা হয়েছে, গুটখা ও বিভিন্ন রকম পান মশলা যার মধ্যে নিকোটিন বা তামাকজাত উপাদান রয়েছে এবং যেগুলি মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর, রাজ্যে সেগুলি বিক্রি করা যাবে না। ২০১৩-র ২৩ এপ্রিল রাজ্যে নিষিদ্ধ হয় গুটখা ও পান মশলা। এরপর থেকে বাড়তে থাকে নিষেধাজ্ঞার মেয়াদ।

advt 19

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...