Tuesday, March 31, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের কাজ দ্রুত শেষ করার নির্দেশ নবান্নের, নজরদারি চালাবে জেলাশাসকের দফতর

Date:

Share post:

এবার নবান্নের ঢিল ছোঁড়া দূরত্ব, হাওড়ায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ সঠিকভাবে হয়নি বলে অভিযোগ উঠল। এমনকী এখানে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণও সঠিকভাবে হয়নি।
নবান্নের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এই দুই প্রকল্পে গতি আনার জন্য। নির্দেশ পাওয়ার পরই একযোগে কাজ শুরু করেছে হাওড়া পুরসভা ও জেলা প্রশাসন।
নবান্নের নির্দেশ পেয়ে নড়েচড়ে বসেন জেলাশাসক থেকে পুরসভার চেয়ারপার্সন। তড়িঘড়ি জেলাশাসক মুক্তা আর্য–সহ জেলা প্রশাসনের কর্তারা ছুটে যান হাওড়া পুরসভায়। সেখানে চেয়ারপার্সন সুজয় চক্রবর্তীর সঙ্গে জরুরি বৈঠক করেন তাঁরা। সেখানেই ঠিক হয় কালীপুজোর পর দ্রুত গতিতে আটকে থাকা কাজ শেষ করা হবে।

আরও পড়ুন- স্নাতকস্তরের মেডিক্যাল প্রবেশিকা NEET এর ফল ঘোষণার নির্দেশ সুপ্রিম কোর্টের

একদিকে আধার কার্ড–রেশন কার্ড সংযোগ অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ বাস্তবায়িত করা হবে। আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক ছিল। এখন রাজ্য সরকার ঘোষণা করেছে এই নথি না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা মিলবে। তাই এই নথি ছাড়া যেসব আবেদনপত্র পড়ে রয়েছে তা দ্রুত ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাওড়া পুর এলাকার একাধিক রেশন দোকান আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তি করে নি। তাই নির্দেশ দেওয়া হয়েছে, আধার কার্ড–রেশন কার্ড সংযুক্তিকরণের কাজ ঠিক মতো করতে হবে। এই কাজে গতি আনতে পুরসভা ও জেলাশাসকের দফতরের একজন আধিকারিক নজরদারি চালাবেন।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...