Tuesday, June 16, 2026

১৬ নভেম্বর থেকেই খুলছে স্কুল-কলেজ, বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের

Date:

Share post:

১৬ নভেম্বর, মঙ্গলবার থেকেই নবম-দ্বাদশ শ্রেণির জন্য খুলছে স্কুল। পাশাপাশি অফলাইনে ক্লাস শুরু হবে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতেও। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা দফতর।

করোনা বিধি মেনেই রাজ্যের সমস্ত স্কুলগুলিকে খোলার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেনীর ক্লাস শুরু হবে ১৬ নভেম্বর থেকে। স্কুলগুলির পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকেও খোলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত গত ২৫ অক্টোবর মুখ্যসচিবকে স্কুল খোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এ দিন রাজ্যের প্রতিটি জেলার প্রশাসনকে কোভিড বিধি মেনে স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষাদফতরের তরফ থেকে।

বৃহস্পতিবারের উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে সমস্ত স্কুলের ক্লাস ঘর গুলিকে সঠিকমতো পরিস্কার ও স্যানিটাইজ করে ‘ক্লাসযোগ্য’ করে তুলতে হবে। কঠোরভাবে করোনাবিধি মেনেই করতে হবে ক্লাস। তবে ক্লাস ১৬ নভেম্বর থেকে চালু হলেও ১ নভেম্বর থেকে সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বিদ্যালয়ে আসতে হবে। প্রয়োজন অনুযায়ী হোস্টেল খুলতে হবে। আর কোনও ভাবেই পড়ুয়াদের ক্লাস ঘর থেকে দূরে রাখা যাবে না।

 

Related articles

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...

অরিজিতের পথেই প্রীতম, বলিউডকে বিদায় বাঙালি সুরকারের!

প্লেব্যাক ছেড়েছেন অরিজিৎ (Arijit singh), এবার কি সুরের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সুরকার প্রীতমও? জন্মদিনের রাতে শিল্পীর...

প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না কাশির সিরাপ! জারি নির্দেশিকা

ওষুধের দোকানে আর প্রেসক্রিপশন দেওয়া হবে না কাশির সিরাপ(cough syrups)। মঙ্গলবার নয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয়...