Friday, April 3, 2026

ভারত-পাকিস্তান ক্রিকেট নিয়ে সৌরভ, জয় শাহের সঙ্গে কথা রামিজ রাজার

Date:

Share post:

ভারত-পাকিস্তান ( India-Pakistan) দ্বিপাক্ষিক ক্রিকেট আবার শুরু করার ব‍্যাপারে উদ‍্যোগী হল দুই দেশের ক্রিকেট বোর্ড। সূত্রের খবর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav ganguly) এবং বোর্ড সচিব জয় শাহের ( Jay shah) সঙ্গে এই বিষয়ে কথাও বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চ‍েয়ারম‍্যান রামিজ রাজা ( Ramiz Raja)।

সূত্রের খবর চলতি মাসে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের সময় রামিজ রাজার সঙ্গে দুই দেশের ক্রিকেট খেলার বিষয় নিয়ে কথা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহের সঙ্গে।

এদিন পাক বোর্ডের পক্ষ থেকে রামিজ রাজ এক বিবৃতিতে বলেন, “সৌরভ এবং শাহর সঙ্গে আমার কথা হয়েছে। দুই দেশের ক্রিকেট সম্পর্ক পুনরুদ্ধার করা অত্যন্ত প্রয়োজন। আমি বরাবরই বলে এসেছি রাজনীতি থেকে খেলাধুলোকে যতটা সম্ভব দূরে রাখা উচিত।” যদিও এই কাজটা খুব একটা সহজ নয় বলে জানালেন রামিজ রাজা। তিনি বলেন,”ভারত-পাকিস্তান ক্রিকেট আবার শুরু করতে গেলে অনেক কিছু করতে হবে। কিন্তু সবার আগে দরকার দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে বোঝাপড়া। শুধু এতটুকু বলতে পারি, আমাদের খুব ভাল আলোচনা হয়েছে এই গোটা বিষয় নিয়ে।”

আরও পড়ুন:হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স: সূত্র

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...