Saturday, June 27, 2026

হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স: সূত্র

Date:

Share post:

সময়টা ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার ( Hardik Pandya)। আসছে আইপিএলের ( Ipl)  বড় নিলাম। আর শোনা যাচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্স তাদের অলরাউন্ডারকে ধরে না রেখে সেই নিলামে তুলে দিতে পারে। সূত্রের খবর হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। বোর্ড সূত্রে যা খবর, চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তার মধ্যে আরটিএম কার্ড ব্যবহার করে নিলাম থেকে নিজেদের দলের একজন ক্রিকেটারকে নিতে পারবে দলগুলি। বাকি তিনজনকে সরাসরি ধরে রাখতে পারা যাবে। মুম্বই ইন্ডিয়ান্স সূত্রে খবর, অধিনায়ক রোহিত শর্মা, জসপ্রীত বুমরা ও কায়রন পোলার্ডকে রেখে দেবে তারা। চতুর্থজন হতে পারেন সূর্যকুমার যাদব অথবা ঈশান কিশান।

আগামী বছর থেকে ১০ দলের আইপিএল। মেগা নিলাম হবে ক্রিকেটারদের। তাই এখন থেকেই প্রাক-নিলাম প্রস্তুতি শুরু করে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। মুম্বই ইন্ডিয়ান্সের এক কর্তা বলেছেন, ‘‘এই মুহূর্তে বলা যেতে পারে হার্দিককে রাখার সম্ভাবনা ১০ শতাংশেরও কম। হ্যাঁ, হতে পারে টি-২০ বিশ্বকাপে পরের ম্যাচগুলিতে ও খুব ভাল করল। তবু ওকে ধরে রাখার সম্ভাবনা খুব কম।’’

আরও পড়ুন:আফগানিস্তানকে হারিয়ে জয়ে হ‍্যাটট্রিক চাইছেন পাক কোচ সাকলিন মুস্তাক

 

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...