Saturday, June 27, 2026

অক্সিজেনের মাত্রা কম রবীন্দ্র সরোবরের জলে, মরা মাছ ভেসে ওঠার ঘটনায় রিপোর্ট মৎস্য দফতরের

Date:

Share post:

রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar Lake) জলে অক্সিজেনের মাত্রা কম থাকার দরুণ মরে যাচ্ছে মাছ। এমনই রিপোর্ট দিল মৎস্য দফতর (Fisheries Department)। রবীন্দ্র সরোবরের জলে একের পর এক মরা মাছ ভেসে ওঠার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল। এরপরই জলের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল মৎস্য দফতর। সরোবরের তিনটি জায়গা থেকে জলের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে দুটি দিকের জলেই অক্সিজেনের (Oxygen) ঘাটতির বিষয়টি সামনে আসে।

আরও পড়ুন-ঘুষ-বিতর্কে সমীর ওয়াংখেড়ে, তদন্তে গঠন ৪ সদস্যের দল

রিপোর্টে মৎস দফতর জানিয়েছে, মূলত অক্সিজেনের ঘাটতি পাওয়া গিয়েছে জলে। দুটি দিকের জলে অক্সিজেনের ঘাটতির মিলেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ যেখানে ৫থেকে ৮এর মধ্যে থাকতে হয়, সেখানে একটি জায়গায় রয়েছে ৪ ও অন্যটিতে রয়েছে ৪.৫।

আরও পড়ুন-ত্রিপুরায় পুরভোট ঘোষণা হতে টিকিট নিয়ে মারামারি বিজেপিতে!

এই পরিস্থিতিতে জলের উপর ৩টি ফাউন্টেন বসিয়েছে কেএমডিএ (KMDA)। মৎস্য দফতরের রিপোর্ট ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরামর্শ মেনেই এই ভাসমান ফাউন্টেন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ফাউন্টেন বসানো নিয়ে আপত্তি তুলেছে রোয়িং ক্লাব। এনিয়ে কেএমডিএর সঙ্গে তাদের বৈঠকও হয়। এরপর গোটা বিষয়টি নিয়ে ফের চিন্তাভাবনা করার কথা জানিয়েছে কেএমডিএ।

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...