Friday, April 3, 2026

আরবিআইয়ের গভর্নর হিসেবে মেয়াদ বাড়ল শক্তিকান্ত দাসের

Date:

Share post:

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হিসেবে মেয়াদ বাড়ল শক্তিকান্ত দাসের।মন্ত্রিসভার নিয়োগ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ রেভেনিউ অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্সের প্রাক্তন সচিব ছিলেন শক্তিকান্ত দাস। পরবর্তীকালে ২০১৮ সালের ডিসেম্বরে উর্জিত পটেলের ইস্তফার পরে তাকে ২৫ তম গভর্নর পদে নিয়োগ করেছিল নরেন্দ্র মোদি সরকার।
প্রথম দফার কার্যকালের মেয়াদ ছিল আগামী ডিসেম্বর পর্যন্ত। কেন্দ্রের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বরের ১০ তারিখ এর পর থেকে আরও তিন বছরের জন্য তাঁর এই মেয়াদ বাড়ানো হল।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেছেন শক্তিকান্ত দাস। গভর্নর হওয়ার আগে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ রেভেনিউ অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্সের প্রাক্তন সচিব ছিলেন।
এছাড়াও ১৫ তম ফিনান্স কমিশন ও জি ২০ শেরপা অফ ইন্ডিয়া পদে তিনি বহুদিন ধরেই নিযুক্ত ছিলেন । অর্থ, কর, শিল্প, পরিকাঠামো ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...