Monday, April 6, 2026

সুনীল গাভাস্কর এবং দিলীপ বেঙ্গসরকারকে সম্মান জানাল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন

Date:

Share post:

ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর ( Sunil Gavaskar) এবং দিলীপ বেঙ্গসরকারকে ( Dilip Vengsarkar) সম্মান জানাল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি হসপিটালিটি বক্সের নামকরণ করা হয়েছে গাভাস্করের নামে। ওপর দিকে একটি স্ট্যান্ডের নাম দেওয়া হয়েছে বেঙ্গসরকারের নামে।

শুক্রবারের এমনটাই সংবর্ধনা জানাল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি শরদ পাওয়ার, সচিন তেন্ডুলকর, গুন্ডাপ্পা বিশ্বনাথসহ বেশ কয়েক জন প্রাক্তন ক্রিকেটার। সেই অনুষ্ঠানে অনেকেই এই দুই ক্রিকেটারের সঙ্গে কাটানো মাঠ ও মাঠের বাইরের কথা তুলে ধরেন। ভারতীয় ক্রিকেট তাঁদের অবদানের কথাও তুলে ধরা হয় এই অনুষ্ঠানে।

আরও পড়ুন:মহম্মদ শামির পাশে কোহলি, সমলোচকদের কড়া ভাষায় নিন্দা বিরাটের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...