Saturday, April 4, 2026

২০ মিনিটের সূচিতে এক ঘণ্টার বৈঠক করলেন পোপ ও মোদি

Date:

Share post:

রোম সফরের (Rome) দ্বিতীয় দিনে পোপ পোর ফ্রান্সিসের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Prime Minister Narendra Modi meets Pore Francis) পোপের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের নির্ধারিত সময়সূচি ছিল ২০ মিনিট। কিন্তু সেই বৈঠক কুড়ি মিনিট পার করে এক ঘন্টায় গিয়ে শেষ হয় । এই বৈঠকের পরে পোপ এবং প্রধানমন্ত্রী দুজনেই অত্যন্ত আপ্লুত । জানিয়েছেন বৈঠক ফলপ্রসূ হয়েছে। সেই সঙ্গে পোপকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী দফতর সূত্রে এমনটাই জানানো হয়েছে। জানা গিয়েছে জলবায়ু পরিবর্তন , দারিদ্র্য দূরবীকরণের মতো একাধিক বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে । পোপকে ভারতে আমন্ত্রন জানিয়েছেন মোদি। নরেন্দ্র মোদি টুইটে জানিয়েছেন, পোপ ফ্রান্সিসের সঙ্গে খুব ভালোভাবে বৈঠক হয়েছে। তাঁর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাওয়া গিয়েছে। তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

 

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পোপের বৈঠকের সময় উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। এরপর জি২০ সম্মেলনে যোগ দেবেন নরেন্দ্র মোদি। সেখানে বিশ্বের অর্থনীতি এবং বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। তারপরে ফ্রান্সের প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠকে বসবেন মোদি। সবশেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা আছে তাঁর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...