Wednesday, June 17, 2026

তাইওয়ানের পাশে থাকার প্রতিশ্রুতি আমেরিকার, আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারি চিনের

Date:

Share post:

চিনের চিরচেনা আগ্রাসন নীতির জেরে ক্ষুব্ধ তাইওয়ান(Taiwan)। চিনের(China) উদ্দেশ্য যেকোনোভাবে হোক এই দ্বীপরাষ্ট্রের স্বাধীনতা হরণ করা। এমন গুরুতর পরিস্থিতির মাঝেই সম্প্রতি বেজিংকে(Beijing) কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমেরিকার তরফে। জানানো হয়েছে, নিজের সমস্ত শক্তি দিয়ে তাইওয়ানকে রক্ষা করবে আমেরিকা(America)। মার্কিন যুক্তরাষ্ট্রের এহেন বিবৃতির পর এবার পাল্টা হুঁশিয়ারি দিল চিন।

আমেরিকা ও তাইওয়ানের সম্পর্কের ঘনিষ্ঠতা বোঝাতে সম্প্রতি তাইপেইয়ে নিযুক্ত মার্কিন প্রতিনিধি সান্দ্রা অউদকার্ক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমেরিকা ও তাইওয়ানের সম্পর্ক ‘পাথরের মত শক্ত’। তাঁর কথায়, “তাইওয়ানকে আত্মরক্ষায় মদত দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা।” মার্কিন প্রতিনিধির এহেন মন্তব্যের পর পাল্টা কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিনের তরফে। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে চিনা বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, “আগুন নিয়ে খেলবেন না। এর ফলে চিন-আমেরিকা সম্পর্কে ভয়াবহ প্রভাব পড়বে। শুধু তাই নয়, তাইওয়ান প্রণালীতে শান্তি বিঘ্নিত হতে পারে।”

আরও পড়ুন:এ বার জরুরিভিত্তিতে শিশুদের জন্য ফাইজার টিকাকে অনুমতি আমেরিকার

চিনের তরফে একাধিকবার দাবি করা হয়েছে তাইওয়ান তাদের নিজেদের অংশ। শি জিনপিং প্রেসিডেন্ট পদে বসার পর এই আগ্রাসন নীতি আরো বেপরোয়া রূপ নিয়েছে। সতর্ক তাইওয়ান ও চিনের হঠাৎ কোনো রকম হামলা ঠেকাতে অত্যাধুনিক অস্ত্রে নিজেদের সজ্জিত করেছে তাইওয়ান। দ্বীপরাষ্ট্র হওয়ার সুবাদে সমুদ্রেই চিনকে রুখে দিতে এবার দেশেই অত্যাধুনিক সাবমেরিন বাহিনী তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।সবমিলিয়ে, তাইওয়ানকে কেন্দ্র করে আমেরিকা ও চিনের সংঘাত তুঙ্গে।

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...