Tuesday, June 23, 2026

এ বার জরুরিভিত্তিতে শিশুদের জন্য ফাইজার টিকাকে অনুমতি আমেরিকার

Date:

Share post:

এ বার জরুরিভিত্তিতে শিশুদের জন্য ফাইজার (Pfizer) টিকাকে অনুমতি দিল আমেরিকা। শুক্রবার, সরকারিভাবে অনুমোদন দেওয়া হয় বায়োনটেক (BioNTECH) সংস্থার ফাইজার ভ্যাকসিনকে। ৫ বছর থেকে ১১ বছর বয়সী প্রায় ২ কোটি ৮০ লক্ষ শিশুকে ভ্যাকসিন দেওয়া হবে বলে খবর।

মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) এর প্রধান জানেট উডকক এক বিবৃতিতে বলেছেন, ‘‌একজন মা এবং চিকিৎসক হিসাবে বলতে পারি, এই অনুমোদন প্রয়োজন ছিল। অপেক্ষায় ছিলেন অভিভাবক, পরিচারিকা, স্কুলের কর্মীরা। শিশুদের ভ্যাকসিন দিতে পারলে স্বাভাবিক জীবনের দোরগোড়ায় পৌঁছে যাওয়া যাবে।’‌ ফাইজার শিশুদের উপর ক্লিনিক্যাল ট্রায়ালে ৯০ শতাংশ কার্যকরী বলে জানা গিয়েছে। উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি এখনও।

আরও পড়ুন-কতদিন ধরে চলবে কালীপুজোর ভাসান? জানিয়ে দিল নবান্ন

প্রসঙ্গত, ক্লিনিক্যাল ট্রায়ালে প্রত্যেক শিশুকেই ১০ মাইক্রোগ্রাম ভ্যাকসিনের ২টো করে শট দেওয়া হয়। জানা গিয়েছে, শিশুদের ক্ষেত্রে কিশোর ও বড়দের দেওয়া ভ্যাকসিনের পরিমাণের এক-তৃতীয়াংশ দেওয়া হবে। উল্লেখ্য, ভারতে ২ থেকে ১৮ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের টিকাকরণের জন্য ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে এক্সপার্ট কমিটি।

বিশ্বজুড়ে করোনা সংক্রমণে বাদ যায়নি শিশুরাও। প্রাপ্তবয়স্ক ব্যাক্তিদের উপর করোনা ভয়ঙ্কর প্রভাব ফেললও তুলনামূলকভাবে শিশুদের ক্ষেত্রে মহামারী আকার ধারণ করেনি। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৮,৩০০ শিশু করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৪৬ জনের। সবচেয়ে বড় কথা, শিশুদের করোনা সংক্রমণে বিরল লক্ষণ দেখা গিয়েছে। প্রায় ৫ হাজার শিশু আক্রান্ত হয়েছে মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিন্ড্রোম যা করোনা পরবর্তী লক্ষণ বলে মনে করা হচ্ছে। এই রোগের যথাযথ চিকিৎসা বা ওষুধও নেই বলে দাবি চিকিৎসকদের।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...