Sunday, June 21, 2026

বার্সা ম‍্যাচের মধ‍্যেই অসুস্থ আগুয়েরো, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

খেলার মাঝেই অসুস্থ হয়ে গেলেন এফসি বার্সেলোনা ( Fc Barcelona )ফুটবলার সার্জিও আগুয়েরো ( Sergio Aguero)। ভর্তি করানো হয় হাসপাতালে। শনিবার লা-লিগায় ( la-liga)ছিল বার্সা বনাম আলাভেসের সঙ্গে মাচ। সেই ম‍্যাচের মধ‍্যেই হঠাৎ অসুস্থ হয়ে যান আগুয়েরো।  ম্যাচ চলাকালীন বুকে ব্যাথা অনুভব করেন আগুয়েরো। এবং এর জেরে ম্যাচ চলাকালীন ক্যাম্প ন্যুতে মাঠের মধ্যে চিকিৎসা শুরু হয় আর্জেন্তাইন এই ফুটবলারের।

আগুয়েরোকে তুলে নামানো হয় ফিলিপে কুটিনহোকে। এরপরই সরাসরি হাসপাতালে ভর্তি করানো হয় ৩৩ বছরের এই আর্জেন্তাইন সুপারস্টারকে। সেখানে তার কার্ডিয়াক সংক্রান্ত কিছু পরীক্ষা করা হবে। এফসি বার্সিলোনার তরফ থেকে এমনটাই জানানো হয়। চলতি মরশুমের শুরুতে ম‍্যাঞ্চেস্টার সিটি থেকে বার্সিলোনায় যোগ দেন আগুয়েরো। কিন্তু চোটের জেরে সেভাবে খেলতে পারেননি তিনি। এদিকে আলাভেসের সঙ্গে ১-১ ড্র করে এফসি বার্সিলোনা।

আরও পড়ুন:রবিবার মরণ-বাঁচন ম্যাচে নামছে ভারত, হার্দিককে রেখেই গেম প্ল্যান বিরাটের

 

Related articles

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...