Monday, April 13, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) টি-২০ বিশ্বকাপের দামামা শেষ করেই ভারত সফরে আসছে নিউজিল্যান্ড। ২১ নভেম্বর ইডেন গার্ডেন্সে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে খেলতে নামবে বিরাট কোহলিরা। আর সেই ম‍্যাচে ভরা ইডেনেই সম্ভবত ম্যাচ খেলতে চলেছেন রোহিত-উইলিয়ামসনরা।

২) বিতর্ক কাটিয়ে দলে ফিরলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি’কক। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে হাঁটু মুড়ে বসে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদও জানালেন গোটা দলের সঙ্গে।

৩) এবার মহম্মদ শামির  পাশে দাঁড়ালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ড ম‍্যাচের আগে দিন সাংবাদিক সম্মেলনে এসে শামির সমলোচকদের ‘মেরুদন্ডহীন’ বলে উল্লেখ করলেন ভারত অধিনায়ক।

৪) ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর এবং দিলীপ বেঙ্গসরকারকে সম্মান জানাল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি হসপিটালিটি বক্সের নামকরণ করা হয়েছে গাভাস্করের নামে। ওপর দিকে একটি স্ট্যান্ডের নাম দেওয়া হয়েছে বেঙ্গসরকারের নামে।

৫) রবিবার টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় ম‍্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারত । তার আগে ফুরফুরে মেজাজে পাওয়া গেল টিম ইন্ডিয়াকে। সমুদ্র সৈকতে ভলিবলে মাতলেন বিরাট কোহলি , রোহিত শর্মারা। সেই ভিডিও পোস্ট করে বিসিসিআই ।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...