Saturday, April 4, 2026

১৭ দিন পর অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

Date:

Share post:

দীর্ঘ ১৭ দিন দিল্লির এইমস হাসপাতালে(Delhi AIIMS Hospital) চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং(Manmohan Singh)। রবিবার চিকিৎসকরা তাঁকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছেন।

গত ১৩ অক্টোবর দিল্লির এইমস কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছিলেন মনমোহন সিং। জানা যায় জ্বর এবং দুর্বলতা ছিল তাঁর শরীরে। কার্ডিওলজির প্রফেশর ডা. নীতিশ নায়েকের নেতৃত্বাধীন চিকিৎসকদের একটি টিমের তত্ত্বাবধানে ছিলেন তিনি। দিন দশেক আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মনমোহন সিং। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে সুস্থ হতে আরও কয়েক দিন হাসপাতালেই থাকতে হবে তাঁকে। তাঁর বাড়ি ফিরে আসায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে পরিবার।

আরও পড়ুন:মোদি সাক্ষাতে উচ্ছ্বসিত ফ্রান্সের প্রেসিডেন্ট, টুইট করলেন হিন্দিতে

উল্লেখ্য, ৮৯ বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শরীরটা বিগত কয়েক মাস ধরেই খারাপ যাচ্ছিল। গত এপ্রিল মাসে করোনা টিকার জোড়া দেওয়ার পর মারণ ভাইরাস থাবা বসায় তাঁর শরীরে। রীতিমতো চিকিৎসকদের বোর্ড গঠন করে দীর্ঘদিন ধরে চিকিৎসা চলে তাঁর। তবে ২৯ এপ্রিল করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি। গত বছর মে মাসে ও বুকে ব্যথা নিয়ে এমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন মনমোহন সিং।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...