Friday, June 19, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১০ রান ভারতের

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে ( t-20 world cup) নিউজিল্যান্ডের ( New Zealand ) বিরুদ্ধে দ্বিতীয় ম‍্যাচে প্রথমে ব‍্যাট করতে নেমে ১১০ রান ভারতের ( india) । এদিনও ব‍্যর্থ ভারতের টপ অর্ডারের ব‍্যাট‍্যাররা।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে ১১০ রান করে বিরাট কোহলির দল। ম‍্যাচে এদিন কে এল রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন ঈষাণ কিশান। তবে ব‍্যর্থ তিনি। মাত্র ৪ রানেই আউট হন তিনি। এরপর নামেন রোহিত শর্মা। তবে নেমেই প্রথম বলেই ক‍্যাচ তুলে দেন হিটম‍্যান। তবে মিস করে কিউয়ি ক্রিকেটার অ‍্যাডাম মিল। দ্বিতীয় সুযোগ পেলেও, সেই সুযোগ কাজে লাগাতে ব‍্যর্থ হিটম‍্যান। মাত্র ১৪ রানে আউট তিনি। ১৮ রানে আউট হন কে এল রাহুল। পাকিস্তান ম‍্যাচে ব‍্যাট হাতে ভরসা দিলেও, নিউজিল্যান্ড ম‍্যাচে ব‍্যর্থ ভারত অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ৯ রানে আউট হন তিনি। ১২ রানে আউট হন ঋষভ পন্থ। ২৩ রানে আউট অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। শূন‍্য রানে আউট শার্দুল ঠাকুর। রবীন্দ্র জাদেজার দৌলতে শতরানের গন্ডি পার করে ভারত। ২৬ রানে অপরাজিত জাদেজা। নিউজিল্যান্ডের হয়ে তিন উইকেট ট্রেন্ট বল্টের। দুই উইকেট সোদির। একটি করে উইকেট টিম সাউদি এবং অ‍্যাডাম মিলের।

আরও পড়ুন:নীরজ চোপড়াকে সংবর্ধিত করল চেন্নাই সুপার কিংস

Related articles

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...