Wednesday, June 24, 2026

নীরজ চোপড়াকে সংবর্ধিত করল চেন্নাই সুপার কিংস

Date:

Share post:

কথা রাখল চেন্নাই সুপার কিংস ( Csk)। টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) সোনার পদক জয়ী নীরজ চোপড়াকে ( Neeraj Chopra) প্রতিশ্রুতিমতই সংবর্ধিত করল আইপিএলের  (IPL) অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ( Chennai Super kings)। চার বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই নীরাজকে তুলে দিল এক কোটি টাকার বিপুল আর্থিক পুরষ্কার।

রবিবার দিল্লিতে গিয়ে নীরজের হাতে জার্সি এবং চেক তুলে দেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। চেন্নাইয়ের পাশাপাশি নীরজও সেই ছবি টুইট করেন।

এদিন নীরজ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “এই সমর্থন এবং পুরস্কারের জন্য অনেক ধন্যবাদ। খুব ভাল লাগছে। গত দু’মাসে খুব পরিশ্রম গিয়েছে। অনেক নতুন জিনিসের অভিজ্ঞতা রয়েছে। সোনা জেতার পর এত ভালবাসা পাব, স্বপ্নেও ভাবিনি। সম্পূর্ণ অপ্রত্যাশিত। আরও ভাল ফলাফলের জন্য আপ্রাণ চেষ্টা করব। আরও নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ‍্য আমার।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের মাঝেই সবধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন আসগর আফগান

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...