Tuesday, June 23, 2026

টি-২০ বিশ্বকাপের মাঝেই সবধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন আসগর আফগান

Date:

Share post:

সবধরনের ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন আফগানিস্তানের( Afghanistan) ক্রিকেটার আসগর আফগান ( Asghar Afghan)। রবিবারই টি-২০ বিশ্বকাপে ( t-20 world cup) দেশের জার্সি গায়ে শেষবারের মতন মাঠে নামলেন আসগর। আসগরের দখলেই রয়েছে টি-২০ অধিনায়ক হিসাবে সব থেকে বেশি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড।

এদিন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতিতে বলে, “নামিবিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের তৃতীয় ম্যাচের পরে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানাবেন আসগর আফগান। অধিনায়ক হিসাবে টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি জয়ের রেকর্ড তাঁর দখলে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির থেকে একটি ম্যাচ বেশি জিতেছেন তিনি। আসগরের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে বোর্ড। দেশের জন্য তিনি যা করেছেন, তা তরুণ ক্রিকেটারদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।”

৩৩ বছর বয়সি আসগর একদিনের ম‍্যাচ খেলেছে ১১৪টি। খেলেছেন ৬টি টেস্ট। নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামলে ৭৫ টি টি-২০ ম্যাচ হবে তাঁর। তিন ফরম্যাট মিলিয়ে মোট ৪,২১৫ রান করেছেন আসগর। আফগান অধিনায়ক হিসাবে ৫২ টি টি-২০ ম্যাচের মধ্যে ৪২টিতে জিতেছেন তিনি।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে কী বললেন ইংল‍্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ‍্যান?

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...