Wednesday, June 24, 2026

টি-২০ বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে কী বললেন ইংল‍্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ‍্যান?

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে ( T-20 World cup) দুরন্ত ফর্মে ইংল‍্যান্ড (England)। এখনও অবধি সব ম‍্যাচেই জয় ইংরেজদের। শেষ ম‍্যাচেও অস্ট্রেলিয়াকে ( Australia) ৮ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ইয়ন মর্গ‍্যানের দল। এখনও পযর্ন্ত তিনটের মধ‍্যে তিনটে জয়। দলের পারফরম্যান্স নিয়ে খুশি ইংল‍্যান্ড অধিনায়ক। বললেন, পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পেরেছি আমরা। তাই টি-২০ বিশ্বকাপে পারফরম্যান্সটাও ভালো হচ্ছে।

এদিন সাংবাদিক সম্মেলনে এসে মর্গ‍্যান বলেন,” এখানকার পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পেরেছি আমরা। প্রথম দুই ম্যাচের পর আজও সেটা দেখা গিয়েছে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ ভাবে জয় আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিল। আমরা এই পারফরম্যান্স পরবর্তী ম‍্যাচ গুলোতেও ধরে রাখতে চাই।”

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব‍্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স জস বাটলারের। ৭১ রানে অপরাজিত তিনি। তাই তো ম্যাচের পর নায়ক জস বাটলারের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক ইয়ন মর্গ্যান। তিনি বলেন,” ও এমন একজন ক্রিকেটার যে একার হাতে খেলাটা বদলে দিতে পারে। টি-২০’র অন্যতম সেরা ক্রিকেটার হয়েও প্রতিনিয়ত নিজের খেলার উন্নতি করার দিকে নজর দিয়ে যায়। যে সব বোলারদের বিরুদ্ধে ও স্বচ্ছন্দ শুধু তাদের দিকেই নজর দেয় না। সমস্ত বোলারের উপরেই দাপট দেখানোর চেষ্টা করে বাটলার।”

আরও পড়ুন:বার্সা ম‍্যাচের মধ‍্যেই অসুস্থ আগুয়েরো, ভর্তি হাসপাতালে

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...