Saturday, June 27, 2026

রাজীব দলে ফিরলেন, কল্যাণ সুনীলের কবিতা আওড়ালেন

Date:

Share post:

রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে ফিরলেন, আর দলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আওড়ালেন। যে কবিতার মধ্যেই রয়েছে ফেলে আশা হতাশা।

রাজীবের তৃণমূলে যোগ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই কল্যাণ ভিন্নমত পোষণ করে বক্তব্য রেখেছেন। নিজের ক্ষোভ ঢেকে না রেখেই তিনি বলেন, ভোটের সময় বলা হয়েছিল, রাজীবের কলকাতার বুকে গোটা চারেক বাড়ি আছে। দুবাইয়ে নাকি অর্থকরী লেনদেন চলছে। এও বলা হয়েছিল, যারা ভোটের আগে দল ছেড়ে চলে গেছে, সেই সব বিশ্বাসঘাতকদের দলে ফেরানো হবে না। কিন্তু সেটা তো হলো না!

আরও পড়ুন:২০২৩-এর আগে ত্রিপুরাতেই থাকব, পারলে আটকান ‘বিগ-ফ্লপ-দেব’: চ্যালেঞ্জ অভিষেকের

তবে নিজেকে সামলে নিয়ে কল্যাণ বলেন, দলের নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে, কর্মী হিসাবে সেই সিদ্ধান্ত মেনে চলব, চলতে হবে। কিন্তু দুঃখ এটাই কেউ কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার লাইন যখন বলছিলেন, তখন চেনা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মোটেই খুঁজে পাওয়া যাচ্ছিল না।

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...