Saturday, June 27, 2026

রাজ্যে ফের নৃশংসভাবে খুন করা হল তৃণমূল কর্মীকে, গ্রেফতার ৮

Date:

Share post:

রাজ্যে ফের নৃশংসভাবে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে(TMC worker)। এবারের ঘটনাস্থল বাঁকুড়ার(Bankura) তালডাংরা থানার সাবরাকোন অঞ্চলের মাণ্ডি গ্রাম। মৃত তৃণমূল কর্মীর নাম বিপ্লব রায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে রাজনৈতিক হিংসার জেরেই এই খুনের ঘটনা। যদিও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনকে গ্রেফতার(Arrest) করা হয়েছে।

জানা গিয়েছে, গরু বাধা নিয়ে অশান্তির ঘটনায় ধনঞ্জয় দায়নামে গ্রামেরই এক বাসিন্দার বাড়িতে শনিবার সালিশি সভা বসেছিল। সেখানে উপস্থিত ছিলেন বিপ্লব রায় নামে ওই তৃণমূল কর্মী। সেখানেই বসে জড়িয়ে পড়েন বিপ্লব। এরপরই কিছু লোকজন বাস লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বিপ্লবকে। গুরুতর আহত হন ওই তৃণমূল কর্মী। বিষয়টি জানাজানি হওয়ার পর প্রথমে অচৈতন্য অবস্থায় তাকে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠায় এরপর বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানেই মৃত্যু হয় বিপ্লবের।

আরও পড়ুন:রাজীব দলে ফিরলেন, কল্যাণ সুনীলের কবিতা আওড়ালেন

ঘটনার পর তালডাংরা থানা স্বামীকে খুনের অভিযোগ দায়ের করেন বিপ্লব রায়ের স্ত্রী। তদন্তে নেমে পুলিশ এখনো পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করেছে। ধৃতরা কোন রাজনৈতিক দলের সদস্য তা অবশ্য জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...