Saturday, April 4, 2026

মোদি সাক্ষাতে উচ্ছ্বসিত ফ্রান্সের প্রেসিডেন্ট, টুইট করলেন হিন্দিতে

Date:

Share post:

জি-২০ বৈঠকে যোগ দিতে বর্তমানে রোমে রয়েছেন সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সফরের দ্বিতীয় দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর (Emmanuel Macron) সঙ্গে আলিঙ্গন করতেও দেখা যায় তাঁকে। মোদির সঙ্গে সাক্ষাৎ করে রীতিমতো খুশি ফ্রান্স প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রশংসা করে টুইট করলেন হিন্দিতে।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর এদিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ লেখেন, “আমরা আশাবাদী যে ভারতের সঙ্গে পরিবেশ,স্বাস্থ্য ও উদ্ভাবনী সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ এগিয়ে নিয়ে যাব । এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও দুই দেশ একসঙ্গে কাজ করব।” বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী পাশাপাশি রোমে রয়েছেন বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা। তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাদের সঙ্গে খোশমেজাজে সময় কাটাতে ও দেখা যায় নরেন্দ্র মোদিকে।

উল্লেখ্য গতকালই প্রধানমন্ত্রী দপ্তর থেকে টুইটারে বেশ কিছু ছবি শেয়ার করা হয়। আর সেই ছবি স্পষ্ট ভাবে বুঝিয়ে দিচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান এখন কতখানি গুরুত্বপূর্ণ। জি-টোয়েন্টি সদস্য দেশ গুলির রাষ্ট্র নেতাদের সঙ্গে ছবি তোলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তরের পাশাপাশি প্রধানমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেল শেয়ার করেছেন সেই ছবি।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...