Saturday, April 4, 2026

বিরাটের মন্তব্য অবাক করেছে কপিলদেবকে

Date:

Share post:

বিরাট কোহলি তাঁর অন্যতম প্রিয় ক্রিকেটার। কিন্তু সেই বিরাটকে নিউজিল্যান্ড ম্যাচের পর একহাত নিলেন কপিলদেব নিখাঞ্জ। এমন নয় যে বিরাটের দল জঘন্য ক্রিকেট খেলেছে বলে তাঁর সমালোচনা করেছেন প্রাক্তন বিশ্বসেরা অলরাউন্ডার। কপিল বিরক্ত ম্যাচের পর বিরাটের মন্তব্যে। যেখানে ভারত অধিনায়ক বলেছেন, তাঁরা ম্যাচে সাহসী হতে পারেননি। যা শুনে কপিলের প্রতিক্রয়া, এটা খুবই দুর্বল বিবৃতি। কোনও অধিনায়কের এরকম কথা বলা উচিত নয়।

আরও পড়ুন- বাকি জীবন কাটাতে বার্সেলোনাতেই ফিরতে চান মেসি
রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে হারের পর বিরাট বলেছেন, তাঁরা যে ক্রিকেট খেলেছেন তাকে অদ্ভুত বললেও কম বলা হয়। ব্যাটিং বা বোলিং, কোথাও তাঁরা সাহস দেখাতে পারেননি। ১১০ রান ডিফেন্ড করতে গেলে মাঠে যতটা সাহসী হতে হয়, ভারতীয় দল তা হতে পারেনি। বিরাটের এহেন মন্তব্য একেবারেই পছন্দ হয়নি বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের। কপিল বলেছেন, বিরাটের এরকম মন্তব্য টিম স্পিরিট বাড়াতে সাহায্য করবে না।
কপিল একটি নিউজ চ্যানেলে বলেছেন, ‘‘বিরাটের মতো বড় প্লেয়ারের জন্য এটা খুব দুর্বল স্টেটমেন্ট। দলের বডি ল্যাঙ্গুয়েজ যদি এমন হয় এবং অধিনায়কের ভাবনা-চিন্তার গতি-প্রকৃতি যদি এরকম হয়, তাহলে দলের মনোবল বাড়ানো বেশ কঠিন হয়ে পড়ে। বিরাটের মুখে এমন কথা শুনে আমি খুব অবাক হয়েছি। ও এরকম প্লেয়ারই নয়।” এখানেই না থেমে কপিল আরও যোগ করেছেন, ‘‘বিরাট হল ফাইটার। আমার মনে হয় সাময়িকভাবে ও নিজেকে হারিয়ে ফেলেছিল। একজন অধিনায়কের কখনও এরকম বলা উচিত নয় যে আমরা সাহসী হতে পারিনি। বিরাট দেশের জন্য খেলছে। আর এজন্য ওর যথেষ্ট আবেগ রয়েছে। কিন্তু কখনও এরকম বললে আঙুল উঠবেই।”

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...