Monday, April 6, 2026

কংগ্রেস আপস করে, আমরা করি না: কালীপুজোর উদ্বোধনে গিয়ে তোপ মমতার

Date:

Share post:

গোয়ার পরে কলকাতা- ফের কংগ্রেসের (Congress) বিরুদ্ধে আপসের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, মধ্য কলকাতার বিভিন্ন সর্বজনীন কালীপুজোর উদ্বোধন করেন মমতা। জানবাজারে কালীপুজোর উদ্বোধনে গিয়ে কংগ্রেসকে বিঁধলেন তিনি। তৃণমূল (Tmc) সুপ্রিমো বলেন, ‘‘কংগ্রেস আপস করে, আমরা করি না। আমরা মরে গেলেও বিজেপি-কে শক্তিশালী হতে দেব না।’’ তিনি স্পষ্ট বলেন, রাজ্যে তৃণমূলের বিরোধিতা করছে কংগ্রেস। অথচ বাইরে সমঝোতা করতে চাইছে। এক্ষেত্রে কখনোই কংগ্রেসকে সমর্থন করবে না জোড়া ফুল শিবির। মমতা বলেন, ‘‘কংগ্রেস শেষ পর্যন্ত আমাদের সঙ্গে লড়াই করে প্রতিটি আসনে। তার পরেও কী করে আশা করে যে আমরা অন্য জায়গায় কংগ্রেসকে সমর্থন করব? নীতি সব সময় একই হয়। আমরাও তো কেন্দ্রে কংগ্রেসকে সমর্থন করতাম, ছেড়ে দিয়ে এসেছিলাম। কেন? কারণ ওরা আমাদের সঙ্গে প্রতারণা করেছিল। মানুষের সঙ্গেও প্রতারণা করেছিল।” এরপরে তৃণমূল সুপ্রিমো বলেন, তাঁরা সিদ্ধান্ত নিতে পারে, কংগ্রেস পারে না।

কালীপুজোর উদ্বোধনের মধ্য থেকে কংগ্রেসের পাশাপাশি বিজেপি-কেও আক্রমণ করেন মমতা। গোয়া সফরে তাঁকে কালো পতাকা দেখানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “যেখানেই যাই, ওরা বিক্ষোভ দেখায়। অথচ এক জন কংগ্রেস নেতা ১০০ গাড়ির কনভয় নিয়ে গেল, কই ওদের তো কালো পতাকা দেখানো হল না। শুধু আমার পোস্টারে কালি মাখানো হল। আমি বলছি, তোমরা আমাকে কালো করে দিতে পারো, তোমার হাতে রং-তুলি আছে তাই।আগামী দিনে সাধারণ মানুষ ভোটে তোমাকে ব্ল্যাকলিস্ট করে বিদায় দেবে।’’

আরও পড়ুন:বিধানসভায় নীরবতা পালনের সময় ফের বাজল বিধায়কদের ফোন! ক্ষোভ প্রকাশ অধ্যক্ষের

মমতা প্রশ্ন তোলেন, নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেস কোনও লড়াই করেছে? “কংগ্রেস আপস করে, আমরা করি না” তোপ দাগেন মমতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, তাপস রায় স্বর্ণকমল সাহা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...