Monday, June 15, 2026

বিধানসভায় নীরবতা পালনের সময় ফের বাজল বিধায়কদের ফোন! ক্ষোভ প্রকাশ অধ্যক্ষের

Date:

Share post:

বিধানসভায় (Assembly) নীরবতা পালনের সময় বেজে উঠল বিধায়কদের ফোন। মাত্র দু’মিনিট নীরবতা পালনের মধ্যে ৫ বার বাজলো ফোন। ক্ষুব্ধ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এরপরই তিনি ফোনগুলো যেন সাইলেন্ট মোডে রাখার কথা বলেন।

আরও পড়ুন: নির্ঘন্ট ঘোষণা ২০২২-এর মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের, দ্বাদশের পরীক্ষা হবে পড়ুয়াদের নিজেদের স্কুলেই

অধিবেশন চলাকালীন একাধিকবার দেখা গিয়েছে বহু বিধায়কদের ফোন বেজে ওঠে। নীরবতা পালনের সময়ও তা বেজে উঠলে দৃষ্টিকটু লাগে। এই কারণে আগামিদিনে এমন হলে আরও কঠোর হবেন বলেই জানিয়ে দিয়েছেন অধ্যক্ষ। সেই সঙ্গে বলেছেন, “বারবার বলা হলেও শোকপ্রস্তাবের সময়েও ফোন বেজে উঠছে। আপনারা ফোন সুইচ অফ করবেন বা সাইলেন্ট করে আসবেন। এমন কিছু করতে বাধ্য করবেন না যাতে আপনাদের ফোন জমা রাখতে হয়।’

আরও পড়ুন: অভিষেকের সভার ২৪ ঘন্টার মধ্যে ত্রিপুরায় ফের সুস্মিতার উপর হামলার চেষ্টা

পশ্চিমবঙ্গ বিধানসভায় শীতকালীন অধিবেশনের (West Bengal Assembly Winter Session) প্রথম দিন ছিল আজ, সোমবার। কাল অর্থাৎ ২ নভেম্বর  দুপুর ১২টা থেকে শুরু হবে বিধানসভার অধিবেশন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকী পূর্তি নিয়ে প্রস্তাব ও আলোচনা হবে।  মঙ্গলবারের পর চলতি সপ্তাহে আর কোনও অধিবেশন হবে না। কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা কাটিয়ে আবারও আগামী সোমবার বসবে বিধানসভা।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...