Wednesday, June 24, 2026

নিউজিল্যান্ড ম্যাচে ইশান কিষান কে দিয়ে ওপেন করানো একদমই মানতে পারছেন না বীরেন্দ্র সেওয়াগ

Date:

Share post:

নিউজিল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইশান কিষান কে দিয়ে ওপেন করানো একদমই মেনে নিতে পারছেন না বীরেন্দ্র সেওয়াগ। তার মত, এটাই ছিল সবথেকে বড় ভুল। রবিবার কেএল রাহুলের সঙ্গে ওপেনিং করেন ইশান কিষান। তিন নম্বরে নামেন রোহিত শর্মা। ওপেনিংয়ে এই চমক একদমই কাজে লাগেনি বিরাটদের।সেওয়াগ ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুন- নির্বাচন লড়তে আমি প্রস্তুত, তবে সিদ্ধান্ত মমতা দিদি নেবেন: বললেন লিয়েন্ডার পেজ

তিনি তুলনা টানেন ২০০৭-এর বিশ্বকাপের।
সেওয়াগ মনে করেন, ভারতীয় দলের বর্তমানে সেট ওপেনিং জুটি রোহিত ও রাহুলের। সেটাকে ভাঙা উচিত হয়নি। তিনি বলেন, ‘২০০৭ সালে যখন সচিন তেন্ডুলকর নিজেকে বিশ্বকাপ থেকে সরিয়ে নিলেন তখন আমি আর রবিন উথাপ্পা ওপেনিং করি। আমাদের বেলায় সচিন-সৌরভের ওপেনিং জুটি ছিল। বাকিরা ব্যাটিং অর্ডারের যেকোনও জায়গায় মানিয়ে নিত পারত।’

বীরু মনে করেন, ইশান কিষান যেহেতু আক্রমণাত্মক ব্যাটিং করে তাই ইশানকে দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডারের যে কোনও জায়গায় নামানো যেত। কিন্তু ওপেনিং জুটি ভাঙা উচিত হয়নি।
তিনি বলেন, ‘ইশান আক্রমণাত্মক ব্যাটিং করে। ও সেটা মিডল অর্ডারেও করতে পারবে। একজন ওপেনার পক্ষে মিডল অর্ডারে ব্যাট করাটা খুব কঠিন। ইশান তো মিডল অর্ডারেই ব্যাট করে। কয়েকটা ম্যাচ ও ওপেনিং করেছে। আমার মনে হয় ইশানকে ওপেনিংয়ে পাঠিয়ে ভারত প্যানিক বোতামটা টিপে দিয়েছে।’

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...