Saturday, April 4, 2026

হুমকির জেরে বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে ফেললেন সব্যসাচী

Date:

Share post:

শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মঙ্গলসূত্রর বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে ফেললেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee) । গত বুধবার সব্যসাচী নিজের অভিনব নকশায় তৈরি মঙ্গলসূত্রের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন । তারপর থেকেই শুরু হয় বিতর্ক । যদিও বিতর্ক মঙ্গলসূত্র বা মঙ্গলসূত্রর নকশা নিয়ে নয়। বিজ্ঞাপনটির প্রচারের ধরন নিয়ে। সব্যসাচী অন্তর্বাস পরিহিত এক মহিলার গলায় মঙ্গলসূত্রটি পরিয়ে এই বিজ্ঞাপন করেছিলেন । আর তা নিয়েই শুরু হয়েছিল

বিতর্ক । সোশ্যাল মিডিয়ায় অশ্লীল বিজ্ঞাপন বলে সব্যসাচীর বিরুদ্ধে তোপ দাগা শুরু হয়ে যায়।

 

তবে সোশ্যাল মিডিয়ার এই বিতর্ক ভিন্নমাত্রা পায় মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের হুমকিতে। রবিবার মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সব্যসাচীকে রীতিমতো হুমকি দিয়েছেন। সব্যসাচীকে বলা হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে ওই মঙ্গলসূত্রের বিজ্ঞাপন সরানো না হলে শিল্পী বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরিয়ে না নেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এরই মধ্যে বিজেপি-র আইনি উপদেষ্টা আশুতোষ জে দুবে ‘অর্ধ উলঙ্গ মডেল’ ব্যবহার করে মঙ্গলসূত্রর বিজ্ঞাপন করায় সব্যসাচীকে আইনি নোটিস পাঠিয়েছেন। আর তারপরই দ্রুত এই বিজ্ঞাপনটি সরিয়ে নেন সব্যসাচী মুখোপাধ্যায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...