Tuesday, March 31, 2026

এবারের মতো শেষ হয়ে গেল সাকিবের বিশ্বকাপ অভিযান

Date:

Share post:

কপাল খারাপ বাংলাদেশের সাকিবের।এবারের মতো শেষ হয়ে গেল তাঁর বিশ্বকাপ অভিযান। হ্যামস্ট্রিং চোট তাঁকে ছিটকে দিল বিশ্বকাপ থেকে।এর আগেচোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের পেসার মহম্মদ সইফুদ্দিন। সেই তালিকায় নয়া সংযোজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য বিশ্বকাপের মাঝপথে দল থেকে ছিটকে গেলেন তিনি।
আরও পড়ুন- সোনার গয়না, ব্রোঞ্জের মূর্তি ও মূল্যবান পাথরে ঘেরা দ্বীপের সন্ধান পেলেন মৎস্যজীবীরা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচের চতুর্থ ওভারের পর হ্যামস্ট্রিংয়ের চোট পান তিনি। কিছুক্ষণের জন্য মাঠ ছেড়েছিলেন সাকিব আল হাসান।তারপর মাঠে ফিরেও এসেছিলেন, এমনকি বলও করেছিলেন।তবে তেমন সুবিধা করতে পারেননি সাকিব। সেই ম্যাচে ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে কোনও উইকেট পাননি।এরপর ব্যাট হাতে নামেন ওপেন করতে। চিন্তা ছিল, পরে নামলে স্প্রিন্ট টেনে রান নেওয়ার তাগিদটা বেড়ে যায়। ওপেন করতে নেমেও বেশি রান করতে পারেননি। মাত্র ৯ রান করে ফেরেন।
জানা গিয়েছে, সাকিবের চোট এমনই, তাতে কোনওভাবেই আর বাকি দুই ম্যাচ খেলা সম্ভব হবে না।এরপরই সরকারিভাবে তা জানিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।যার নিট ফল, বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন সাকিব। শুধু তাই নয়, সাকিব আল হাসানের পরিবর্তে দলে অন্য কাউকে নেওয়ার সুযোগ নেই। কারণ, বিসিবি রিজার্ভ ক্রিকেটার হিসেবে রেখেছিল মাত্র একজনকে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...