Tuesday, June 23, 2026

রাত পোহালেই ভোট গণনা, ৪ কেন্দ্রে প্রস্তুতি তুঙ্গে

Date:

Share post:

৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে ছিল উপ-নির্বাচন(bypoll election)। রাত পোহালেই মঙ্গলবার শুরু হবে উপনির্বাচনের ফল ঘোষণা। আর এই ভোট গণনাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা রাখা হয়েছে স্ট্রংরুম গুলিতে(strong room)। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মোতায়েন করা রয়েছে রাজ্য পুলিশও। সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা(vote counting)। গোসাবা, খড়দহ, দিনহাটা ও শান্তিপুরে ভোট গণনা উপলক্ষে স্ট্রংরুম গুলিতে নিরাপত্তার কোনরকম খামতি যাচ্ছে না প্রশাসন।

জানা গিয়েছে, করোনা বিধি মেনেই ভোট এই ৪ কেন্দ্রে ভোট গণনা হবে মঙ্গলবার। গোসাবা বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হবে ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজে। ইতিমধ্যেই সেখানে তৈরি করা হয়েছে স্ট্রংরুম। খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। গত সোমবারই এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন ক্যানিংয়ের আইসি ও এস ডি পিও। গোসাবার পাশাপাশি ভোট গণনা উপলক্ষে দিনহাটা বিধানসভা কেন্দ্রের দিনহাটা কলেজে তৈরি করা হয়েছে স্ট্রংরুম। এই কেন্দ্রে ১৯ রাউন্ড ভোট গণনা হবে। গণনার দায়িত্বে রয়েছেন ৯৭ জন ভোটকর্মী। বাকি ২ কেন্দ্র খড়দহ ও শান্তিপুরেও কড়া নিরাপত্তায় মোড়কে মুড়ে ফেলা হয়েছে স্ট্রংরুম। অবাঞ্ছিত কাউকেই গণনা কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভোট কর্মীদের প্রত্যেকের আইডেন্টি কার্ড পরীক্ষা করে তবে গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। নিরাপত্তায় যাতে কোনরকম খামতি না থাকে তার জন্য সতর্ক রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় প্রশাসন।

 

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...