Friday, April 3, 2026

ইডি-র টানা জেরায় বয়ানে অসঙ্গতি, গ্রেফতার অনিল দেশমুখ

Date:

Share post:

আর্থিক দুর্নীতির অভিযোগে সোমবার গভীর রাতে গ্রেফতার মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে (Anil Deshmukh)। ১২ ঘণ্টার টানা জেরার পরে তাঁকে গ্রেফতার করে ইডি (Ed)। সূত্রের খবর, জেরায় অনিল দেশমুখের জবাব অসঙ্গত হওয়ায় তাঁকে গ্রেফতার করে এনফর্সমেন্ট ডিরেক্টরেট।

মার্চ মাসে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাড়ির সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি বাজেয়াপ্ত হয়। এরপরই পরই তৎকালীন পুলিশ কমিশনার পরমবীর সিংকে (Parambir Singh) সরিয়ে দেন সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। পরমবীর সিং চিঠি লেখেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (Uddhab Thakre)। অনিল দেশমুখের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেন প্রাক্তন পুলিশ কমিশনার। তাঁর চিঠির বয়ান অনুযায়ী, আম্বানিকাণ্ডে ধৃত পুলিশ অফিসার সচিন ভাজে এবং এসিপি সঞ্জয় পাটিলকে প্রতিমাসে ১০০ কোটি টাকা তোলাবাজির লক্ষ্যমাত্রা দেন। সেই অভিযোগের তদন্তে নামে সিবিআই। আর্থিক তছরূপের মামলা দায়ের করে ইডিও। সূত্রের খবর, ইডি আধিকারিকরা জানতে পারেন অভিযুক্ত সচিন ভাজের থেকে হাতবদল হয়ে টাকা গিয়েছিল অনিল দেশমুখের কাছে।

তোলাবাজি মামলায় মুম্বই পুলিশের তরফে পরমবীর সিংয়ের বিরুদ্ধেও লুকআউট নোটিশ জারি করা হয়েছে। কিন্তু ৪ মের পর থেকে পরমবীর সিংয়ের কোনও খোঁজ নেই।

বর্ষীয়ান এনসিপি (NCP) নেতা অনিল দেশমুখ অবশ্য দাবি করেন, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভুয়ো। তবে, সোমবার রাতে ম্যারাথন জেরায় তাঁর জবাব সন্তোষজনক না হওয়ায় অনিলকে গ্রেফতার করে ইডি। স্থানীয় আদালতে তুলে অনিলকে নিজেদের হেফাজতে নিতে চাইবে ইডি।

 

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...