Wednesday, March 18, 2026

উত্তরবঙ্গে উঠল মোদি হটাও আওয়াজ, দিনহাটার ফল দেখে মন্তব্য ফিরহাদের

Date:

Share post:

খড়দহে খড়কুটো/

দিনহাটায় দূর-হটো/
গোসাবার গো-হারা/
শান্তিপুর হাতছাড়া
—- সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই ছড়ার লাইন।

রাজ্যে চার আসনের উপনির্বাচনে প্রধান বিরোধী দল বিজেপিকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে তৃণমূল। সব কেন্দ্রে রেকর্ড মার্জিনে জিতবে ঘাসফুল প্রার্থীরা। শান্তিপুর ছড়া বাকি তিন আসনে জামানত বাজেয়াপ্ত বিজেপির। আর দিনহাটায় তৈরি হল ইতিহাস। ১ লক্ষ ৬৩ হাজার ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। রাজ্যের কোনও বিধানসভা আসনে এই বিপুল ব্যবধানে এর আগে আর কোনও দলের কোনও প্রার্থী জিততে পারেননি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় একুশের বিধানসভা ভোটে চরম বিপর্যযয়ের মাঝেও উত্তরবঙ্গ মুখ ফেরায়নি বিজেপির দিক থেকে। সেই উত্তরবঙ্গের কোচবিহারের দিনহাটায় মাত্র ৬ মাসের ব্যবধানে করুন ছবি। খোদ কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ছেড়ে যাওয়া আসনে গোহারা বিজেপি!

আর এমন ফলাফলের পর উত্তরবঙ্গে তৃণমূলের এই বিপুল জয় নিয়ে মন্তব্য করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘‌’উত্তরবঙ্গ আওয়াজ তুলল, মোদি হটাও। দিনহাটার মানুষ আজ তাঁদের ভুল শুধরে নিল। তবে এত বিপুল ব্যবধান প্রত্যাশা করিনি।’‌’

তিনি আরও বলেন, ‘’সব কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে। বিজেপির লোকেরা যদি বলেন ছাপ্পাভোট পড়েছে, তাহলে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত।’‌’

 

spot_img

Related articles

দিল্লি-ইন্দোরে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১৪, আশঙ্কাজনক একাধিক

সকাল থেকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরের (Indore City) ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকার এক...

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...