Friday, June 26, 2026

নজরে দ্বীপরাজ্য: ১০ নভেম্বর ৩দিনের সফরে গোয়ায় যাচ্ছেন অভিষেক

Date:

Share post:

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) পর এবার গোয়া যাচ্ছেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Benarjee)। ১০ নভেম্বর গোয়া (Goa) যাবেন তিনি। ১০, ১১, ১২ সেখানে থাকবেন অভিষেক। আগামী বছর ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা ভোট। ত্রিপুরার পাশাপাশি গোয়াতেও নজর তৃণমূলের। ইতিমধ্যেই জোড়া ফুলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইনহো ফ্যালিরিও (Luizinho Faleiro)।

কয়েকদিন আগেই গোয়ায় গিয়ে একাধিক কর্মসূচিতে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরে জোড়া ফুল শিবিরে যোগ দেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes), প্রাক্তন কংগ্রেস নেত্রী তথা অভিনেত্রী নাফিসা আলি (Nafisa Ali)-সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব। এবার ভাইফোঁটার পরে সেখানে যাচ্ছেন অভিষেক। তৃণমূল সূত্রে খবর, ৩দিন সেখানে থাকবেন তিনি। একাধিক সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আগেই অভিষেক ঘোষণা করেছিলেন, তৃণমূল শুধু বাংলার মাটিতেই সীমাবদ্ধ নয়। ত্রিপুরায় গিয়েছে। গোয়ায় ঢুকেছে। আগামী এক মাসের মধ্যে যাব আরও ৫-৭টা রাজ্যে যাবেন তাঁরা।
প্রত্যায়ী অভিষেক বলেন, আগামী তিন মাসের মধ্যে গোয়ায় নির্বাচন। শূন্য থেকে শুরু করেছে তৃণমূল। ৩ মাসের মধ্যে গোয়ায় জোড়াফুল ফুটবে। এবার দ্বীপরাজ্যে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কী বার্তা দেন সেটাই দেখার।

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...