Friday, June 26, 2026

নিউজিল্যান্ড ম‍্যাচে কেন রোহিতের বদলে ওপেন করলেন ইশান? জানালেন ভারতের ব‍্যাটিং কোচ

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে ( T-20 world cup) নিউজিল্যান্ডের (New Zealand) কাছে হারের পর সেমিফাইনালের রাস্তা বেশ কঠিন ভারতের (India) কাছে। নিউজিল্যান্ডের কাছে হারের পর বেশ কয়েকটি প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেট বিশ্বে। তার মধ‍্যে অন‍্যতম হল কিউয়িদের বিরুদ্ধে কেন অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মাকে তিন নম্বরে নামিয়ে তরুণ উইকেটরক্ষক ব্যাটার ইশান কিষাণকে পাঠানো হয় ওপেন করতে? মঙ্গলবার আফগানিস্তান ম‍্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্নেরই উত্তর দিলেন ভারতীয় দলের ব‍্যাটিং কোচ বিক্রম রাঠৌর। তিনি বলেন, সূর্যকুমার যাদবের পিঠে সমস্যা থাকায় ইশান কিষাণকে পাঠানো হয়। আর সিদ্ধান্ত টিম ম‍্যানেজমেন্টের।

রাঠৌর বলেন,” ম‍্যাচে আগের দিন পিঠে সমস্যা হচ্ছিল সূর্যকুমার যাদবের। তাই ইশান পরিবর্ত হিসাবে মাঠে নামে। আর এর আগে ও ভারতের হয়ে ওপেন করেছিল। তখন ভালো পারফরম্যান্স ছিল। আর এই সিদ্ধান্ত পুরো টিম ম‍্যানেজমেন্টের। এবং রোহিত সেই ম‍্যানেজমেন্ট এবং আলোচনার অংশ। ”

এরপাশাপাশি রাঠৌর আরও বলেন,” একজন বাঁ হাতি ব‍্যাটারকে উপরে পাঠানো দরকার ছিল। কারণ আমরা মিডল অর্ডারে বেশি বাঁ হাতি ব‍্যাটার চাইনি। ”

পরপর দুই ম‍্যাচ হেরে টি-২০ বিশ্বকাপে বেশ চাপে ভারতীয় দল। বুধবার বিশ্বকাপে তৃতীয় ম‍্যাচে নামবে বিরাট কোহলিরা। প্রতিপক্ষ রশিদ খানদের আফগানিস্তান। সেই ম‍্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:আগামী তিন মাস ফুটবলের বাইরে থাকবেন আগুয়েরো, রাখা হবে পর্যবেক্ষণে, জানাল বার্সা

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...