Saturday, April 4, 2026

কবে থেকে শুরু হচ্ছে রাজ্যে দুয়ারে রেশন?

Date:

Share post:

চলতি মাস থেকে চালু হচ্ছে দুয়ারে রেশন (Duare Ration)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) জানিয়েছেন, আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে চালু হবে দুয়ারে রেশন। ইতিমধ্যেই শুরু করে দিয়েছে খাদ্য ও বন্টন বিভাগে এই বিষয়ে বিস্তারিত কাজ।

আরও পড়ুন: দিনহাটা উপ নির্বাচনে লক্ষাধিক ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ

দুয়ারে রেশন নিয়ে আপত্তি ছিল ডিলারদের একাংশের৷ একাধিকবার তারা কলকাতা হাইকোর্টের(Calcutta High court) দ্বারস্থ হয়েছিলেন। আদালত তাদের আবেদন খারিজ করে দেয়। অবশেষে রাজ্যে চালু হবে এই প্রকল্প (Duare Ration in West Bengal)।

খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রেশন ডিলারদের উৎসাহ দিতে বৈঠক করা হয়েছে। ডিলারদের অতিরিক্ত কমিশনের দাবি মেনে নিয়েছে রাজ্য। তাই অতিরিক্ত কমিশন দেওয়ার কথা জানিয়ে ইতিমধ্যেই আদেশনামা প্রকাশ করা হয়েছে।

ছোট ছোট এলাকায় ভাগ করে, আগাম তারিখ ও সময় জানিয়ে রেশন ডিলারদের গ্রাহকদের বাড়িতে সামগ্রী পৌঁছে দিতে হবে। বৃষ্টি বা কোনও দুর্যোগের ক্ষেত্রে ICDS সেন্টার, স্কুলের বারান্দা, অথবা কোনও সরকারি প্রাঙ্গনে রেশন সামগ্রী সাময়িকভাবে রাখা যেতে পারে। রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আলাদা করে কোনও টাকা নেওয়া যাবে না। ওজন করে রেশন সামগ্রী দিতে হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...