Wednesday, June 24, 2026

সাতসকালে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার শহরে, আত্মহত্যা নাকি খুন বাড়ছে জল্পনা

Date:

Share post:

খাস কলকাতায় সাতসকালে উদ্ধার হল এক বৃদ্ধার(old woman) রক্তাক্ত দেহ(dead body)। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শহরের থিয়েটার রোডের একটি আবাসনে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। এই মৃত্যুর ঘটনায় রহস্যের গন্ধ পেয়ে তদন্ত নেমেছে কলকাতা পুলিশের(Kolkata police) গোয়েন্দা বিভাগ। ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন জয়েন্ট সিপি, ক্রাইম ডিসি সাউথ আকাশ মেঘারিয়া(Akash Megharia)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , ৯০ বছর বয়সী ওই বৃদ্ধা ও তাঁর ছেলে অভয় চৌধুরী থিয়েটার রোডের গঙ্গা-যমুনা অ্যাপার্টমেন্টে থাকতেন। সকাল দশটা নাগাদ বৃদ্ধার ছেলে ব্যাডমিন্টন খেলে তিনি নিজের ফ্ল্যাটে ফেরেন। এরপর ঘরের মধ্যে মাকে মৃত অবস্থায় দেখতে পান। তার নাকের পাশ থেকে তখন রক্ত বের হচ্ছে। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন অভয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছার পুলিশ। তবে এই মৃত্যু ঘিরে রীতিমতো রহস্য দানা বেঁধেছে।

আরও পড়ুন:দিনহাটা উপ নির্বাচনে লক্ষাধিক ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ

মৃত বৃদ্ধার ছেলের অনুমান, তিনি অনুপস্থিত থাকাকালিন কেউ এসে তাঁর মাকে খুন করেছে। কিন্তু কে বা কারা এই হত্যার সঙ্গে জড়িত সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...