Friday, June 26, 2026

টি-২০ পর এবার কি একদিনের ক্রিকেটেও অধিনায়কত্ব ছাড়তে চলেছেন বিরাট কোহলি? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ইতিমধ্যেই টি-২০( T-20) ফরম‍্যাটের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি (Virat Kohli) । টি-২০বিশ্বকাপের ( T-20 World cup) পর সব থেকে ছোট ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়বেন তিনি। কিন্তু এবার জোর জল্পনা, একদিনের ক্রিকেটের (ODI) অধিনায়কত্বও ছাড়তে পারেন বিরাট। এমনটাই খবর একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার।

জানা গিয়েছে, আগামী এক দু’দিনের মধ্যেই ভার্চুয়াল বৈঠকে জাতীয় নির্বাচকদের সঙ্গে বসবেন বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly) ও সচিব জয় শাহ ( Jay Shah)। সেখানে দলের সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব নিয়ে কথা বলা হবে। সেখানে একদিনের ক্রিকেটে কোহলিকে অধিনায়ক রাখা হবে কি না, তা নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

এদিন বিসিসিআইয়ের একটি সূত্রকে উদ্ধৃত করে সেই সংবাদ সংস্থা জানিয়েছে, “যেটা আগে রয়েছে, সেটা আগে করতে হবে। নিউজিল্যান্ড সিরিজের দলটা আগে বাছতে হবে। রোহিত এখনও আমাদের একবারও বলেনি যে, নিউজিল্যান্ড সিরিজে ও অধিনায়কত্ব করতে চায় না। আর সেটা বলবেই বা কেন? টি-২০তে অধিনায়ক হিসেবে এটাই ওর প্রথম সিরিজ হতে চলেছে।”

চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে হেরে ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই। আর এর ফলে আইসিসির আরও একটি প্রতিযোগিতায় ট্রফি জিততে ব্যর্থ কোহলি। ফলে তাঁকে সরিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহর সঙ্গে জাতীয় নির্বাচকদের বৈঠকে এই নিয়ে জোর আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে পরপর দু’ম‍্যাচে হারের কারণ হিসাবে পিচকে কাঠগড়ায় তুলল ভারতীয় দল

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...