Sunday, April 26, 2026

চূড়ান্ত ভরাডুবি: উপনির্বাচনে ৩ কেন্দ্রেই জামানত জব্দ বিজেপির

Date:

Share post:

চূড়ান্ত ভরাডুবি বোধহয় একেই বলে। হাতে থাকা দু’টি আসন তো বেরিয়ে গেলই৷ উল্টে চারটি কেন্দ্রে উপনির্বাচনের(by poll election) মধ্যে তিনটি কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হল বিজেপি প্রার্থীদের(BJP candidate)। বাদ নেই বামেরাও, একই রকম ভাবে জামানত বাজেয়াপ্ত হয়েছে বাম প্রার্থীদেরও। সবকটি কেন্দ্রেই তৃতীয় স্থানে নাম উঠেছে বামেদের(Left)। অন্যদিকে দাপটের সঙ্গে সবকটি আসনই নিজেদের পকেটে পুরে নিল তৃণমূল (TMC)।

মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দিনহাটা, গোসাবা এবং খড়দহে জামানত বাঁচাতে ব্যর্থ বিজেপি প্রার্থীরা। কোনমতে মুখ রক্ষা করেছে শান্তিপুর বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে গোহারা হারলেও জামানতটুকু বেঁচে গিয়েছে বিজেপির।

আরও পড়ুন:হিমাচলে ৩ বিধানসভা কেন্দ্রেই বড় জয় কংগ্রেসের, মুখ থুবড়ে পড়ল বিজেপি

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একটি কেন্দ্রে যত সংখ্যক ভোট পড়ে তার ৬ ভাগের অন্তত একভাগ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয় প্রার্থীর। কমিশনের এই নিয়মের শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে দিনহাটা, গোসাবা এবং খড়দহের বিজেপি প্রার্থীরা। বামেদের অবস্থাতো আরো খারাপ। তিনটি কেন্দ্রে বিজেপির পরে তৃতীয় স্থানে নাম উঠেছে তাদের। ফলস্বরূপ রক্ষা হয়নি জামানত। কমিশনের রিপোর্ট অনুযায়ী, দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ পেয়েছেন ১,৮৯,৫৭৫টি ভোট৷ সেখানে বিজেপি ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী পেয়েছেন যথাক্রমে ২৫,৪৮৬ ও ৬২৯০টি ভোট৷ তৃণমূলের জয়ের ব্যবধান ১,৬৪,০৮৯টি ভোট।

একইরকমভাবে খড়দহে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছেন ১,১৪,০৮৬টি ভোট৷ বিজেপি প্রার্থী জয় সাহা পেয়েছেন ২০,২৫৪ ভোট৷ আর সিপিএমের প্রাপ্তি মোট ১৬,১১০ ভোট৷ পাশাপাশি গোসাবা কেন্দ্রেও তৃণমূলের প্রাপ্ত ভোট ১,৬১,৪৭৪টি। বিজেপি পেয়েছে মাত্র ১৮,৪২৩ টি ভোট। আরএসপি পেয়েছে ৩০৭৮টি ভোট। তৃণমূলের জয়ের ব্যবধান ১,৪৩,০৫১টি ভোট।

অন্যদিকে সামান্য মুখ রক্ষা হয়েছে শান্তিপুরে। শান্তিপুরে তৃণমূল পেয়েছে ১,১২,০৮৭টি ভোট৷ বিজেপি ও সিপিএম পেয়েছে যথাক্রমে ৪৭৪১২ ও ৩৯,৯৫৮ ভোট৷ তৃণমূলের জয়র ব্যবধান প্রায় ৬৫ হাজার ভোট৷

 

Related articles

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...

বকেয়া টাকা চাওয়ার ‘শাস্তি’! দিল্লিতে যুবকের হাত কাটলো আততায়ীরা

পাওনা টাকা ফেরত চাওয়াই কাল হলো ৩২ বছর বয়সী এক যুবকের (Delhi Crime)। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা একালায়...