Thursday, June 25, 2026

ইমামবাড়ার সংস্কারে উদ্যোগী অসিত মজুমদার

Date:

Share post:

দানবীর হাজি মহম্মদ মহসিনের তৈরি ঐতিহাসিক সৌধ ইমামবাড়ার একটি অংশ ভেঙে পড়েছে। এই ঘটনা শোনার পর চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার (Asit Majumder), পুর প্রশাসক গৌরীকান্ত মুখোপাধ্যায় (Gourikanta Mukherjee), স্থানীয় কাউন্সিলর সহ PWD ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। বিধায়ক জানান, ঐতিহাসিক সৌধটি শুধুমাত্র চুঁচুড়া শহরের গর্ব নয়, এটা সারা ভারতের একটি দর্শনীয় স্থান। কিন্তু এটা রক্ষণাবেক্ষণের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। তিনি জানান, সৌধটি যাতে সঠিকভাবে সংরক্ষণ করা হয় তার জন্য সরকার এবং হেরিটেজ কমিশনকে চিঠি লিখবেন।

বাম আমলে এটি সংস্কারের জন্য একটা টাকা এসেছিল। কিন্তু সেই টাকা কীভাবে, কোথায় খরচ হয়েছে, কতটা কাজ হয়েছে সে বিষয়ে তাঁর কোনো ধারণা নেই বলে জানান অসিত মজুমদার। তিনি খোঁজ নিলেও এ বিষয়ে তাকে কেউ কিছুই জানাতে পারেননি। তাই এবার সবাই মিলে চেষ্টা করে দেশের এই দর্শনীয় স্থানটিকে কতটা রক্ষা করা যায় সেটাই বিষয় জোর দেবেন।

 

 

Related articles

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...