Sunday, April 5, 2026

গড়িয়াহাট জোড়া খুন: বিয়ে করতে প্রেমিকার চাপ, টাকা জোগাড়ে অপরাধে সামিল অভিযুক্ত

Date:

Share post:

“All’s fair in love and war”, অর্থাৎ “প্রেম ও যুদ্ধে সবই ন্যায্য”! প্রেমে পাগল, বিয়ের জন্য প্রেমিকার চাপ। সবমিলিয়ে টাকার দরকার। তাই খুন করতেও হাত কাঁপেনি। প্রেমিকাকে দ্রুত বিয়ের করার কথা জানিয়ে ছিল গড়িয়াহাট জোড়া খুন কাণ্ডের অন্যতম অভিযুক্ত শুভঙ্কর মণ্ডল। মূল অভিযুক্ত ভিকি হালদারের সঙ্গী শুভঙ্কর মণ্ডল। বিয়ে করার আগে টাকা জোগাড় করতেই কর্পোরেট কর্তা সুবীর চাকী ও তাঁর গাড়ির চালক রবীন মণ্ডলকে খুন করে লুঠপাটের ছকে সামিল মিল হয় শুভঙ্কর।

অন্যদিকে, পুলিশি জেরায় মূল অভিযুক্ত ভিকি হালদারের দাবি, তাঁর মায়ের কথাতেই খুন করেছে সে। মা তার হাতে তুলে দেয় ধারালো অস্ত্র। তাই বয়ান মেলাতে তদন্তকারীরা মা মিঠু হালদার ও ছেলে ভিকিকে মুখোমুখি বসিয়ে জেরাও করেন।

এদিকে, তদন্তে নেমে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে গোয়েন্দাদের সামনে ছবির মত উঠে এসেছে খুনের সময়কার চিত্র। কাঁকুলিয়া রোডের বাড়িটির ক্রেতা সেজে ঢোকার পর শুভঙ্কর মণ্ডল ও সঞ্জয় মণ্ডল তিনতলায় যায়। ভিকি, বাপি ও জাহির দোতলায় কথা বলছিল সুবীরবাবুর সঙ্গে। শুভঙ্কর ও সঞ্জয় রবীনবাবুকে খুনের সঙ্গে সঙ্গে তার ইঙ্গিত দেয়। তখন সুবীর চাকীর বুকের উপর চেপে তাঁকে খুন করে ভিকি। সাহায্য করে বাপি ও জাহির। ততক্ষণে শুভঙ্কর ও সঞ্জয় বেসিনে হাত ধুয়ে উপর থেকে নেমে আসে দোতলায়। কর্পোরেট কর্তাকে খুন করতে তারাও সাহায্য করে ভিকিদের।

জেরার মুখে ভিকির দাবি, সুবীরবাবুর কাছে অনেক টাকা ও গয়না আছে মনে করেই মা মিঠু ও সে গত সেপ্টেম্বর মাসে বিশ্বকর্মা পুজোর পরই ডাকাতির ছক কষে। যেহেতু ভিকিকে সুবীরবাবু ও রবীনবাবু দু’জনই চিনতেন, তাই ধরা পড়ার ভয়ে তাঁদের খুনের ছকই কষা হয়।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...