Tuesday, June 23, 2026

৩১ ঘণ্টা পার, নদিয়ার জালালখালিতে এখনও চলছে রেল অবরোধ

Date:

Share post:

নয় নয় করে ৩১ ঘণ্টা পার। শিয়ালদা-লালগোলা শাখায় নদিয়ার জালালখালি হল্টে এখনও চলছে রেল অবরোধ। সমস্ত ট্রেনের স্টপেজের দাবিতে গতকাল সকাল ৭টা থেকে রেল অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।এই অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে একাধিক ট্রেন। কাজের দিন হওয়ায় রীতিমতো ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। অবরোধের জেরে অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে দূরপাল্লার ট্রেন।
করোনা আবহে রাজ্যে দীর্ঘদিন বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। রাজ্য সরকারের সম্মতিতে রবিবার থেকে ফের চালু হয়েছে লোকাল ট্রেন। ৬ মাস পর সর্বসাধারণের জন্য ফের চলতে শুরু করেছে লোকাল ট্রেনের।

৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালু করার কথা বলা হলেও, প্রথম দিন থেকেই প্রতিটি ট্রেনে মারাত্মক ভিড় দেখা। কোথায় ৫০ শতাংশ যাত্রী! কোথায় সামাজিক দূরত্ব!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাতটা থেকে জালালখালি স্টেশনে রেললাইনে নেমে অবরোধ-বিক্ষোভ শুরু করেন এলাকার কয়েকশো বাসিন্দা। একেবারে রেললাইনের উপর শুয়ে-বসে, হাতে প্ল্যাকার্ড নিয়ে জালালখালি স্টেশনে ট্রেন থামানোর দাবিতে সরব হন তাঁরা।
অবরোধকারীদের দাবি, পূর্বরেলের শিয়ালদহ শাখার এটি বৃহত্তম মেন লাইন, শিয়ালদা থেকে লালগোলা যাওয়ার প্রধান শাখা। তাই সমস্ত লোকাল, প্যাসেঞ্জার সহ লালগোলার সব ট্রেন জালালখালি স্টেশনে দাঁড় করাতে হবে। এলাকাবাসীর অভিযোগ, জালালখালি স্টেশনে ট্রেন না দাঁড়ানোয় নিত্যরেলযাত্রীদের খুব সমস্যায় পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরেই এই সমস্যার কথা স্টেশন কর্তৃপক্ষ, প্রশাসন সহ জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। কিন্তু আজও সমস্যার সমাধান হয়নি। মিলেছে শুধু আশ্বাস। তাই এদিন রেল অবরোধের দিনভর কর্মসূচি রেখেছেন জালালখালি স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...