Sunday, April 12, 2026

টি-২০ বিশ্বকাপে প্রথম জয় ভারতের, আফগানিস্তানকে ৬৬ রানে হারাল বিরাট বাহিনী

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে( t-20 world cup) প্রথম জয় ভারতের (India)। বুধবার আফগানিস্তানকে ( Afghanistan) ৬৬ রানে হারাল বিরাট কোহলির (Virat kohli) দল। এই জয়ের ফলে টি-২০ বিশ্বকাপে কিছুটা আশা বাঁচিয়ে রাখল টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন জয় পেলেও, টসে হেরে প্রথমে ব‍্যাট করে ভারতীয় দল। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ২১০ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং দুই ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুলের। ৬৯ রান করেন রাহুল। ৭৪ রান করেন রোহিত শর্মা। ২৭ রানে অপরাজিত ঋষভ পন্থ। ৩৫ রানে অপরাজিত হার্দিক পান্ডিয়া। আফগানিস্তানের হয়ে একটি করে উইকেট নেন গুলাউদ্দিন এবং করিম জানাত।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৪৪ রানে গুটিয়ে যায় রশিদ খানের দল। আফগানিস্তানের হয়ে লড়াই চালান করিম জানাত। ৪২ রান করেন তিনি। নবি করেন ৩৫। হজরতউল্লাহ জাজি করেন ১৩ রান। ভারতের হয়ে তিন উইকেট  মহম্মদ শামির। দুটি উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। পাঁচ বছর পর আন্তর্জাতিক টি-২০ ম্যাচে উইকেট পেলেন অশ্বিন। একটি করে উইকেট যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার।

আরও পড়ুন:জল্পনার অবসান, ভারতীয় দলের কোচ হলেন রাহুল দ্রাবিড়,  টুইট করে জানাল বিসিসিআই

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...